Dhaka ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩ Time View

মোঃ জাহিদুর রহিম মোল্লা,
জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক বিরোধের জেরে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল বিশ্বাস অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী হাসি বেগমের সঙ্গে নজরুলের কথা-কাটাকাটি হয়। পরে অভিমান করে স্ত্রী একই গ্রামের বাবার বাড়িতে চলে যান।

পরদিন স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে নজরুল শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী তার সঙ্গে ফিরে না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে শ্বশুরবাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় নজরুলকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের জানানো হলে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিষপান করেছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি তারা জেনেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া ৮২ মিলিমিটার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বালিয়াকান্দির অলংকারপুরে স্ত্রীর সঙ্গে অভিমানের পর যুবকের মৃত্যু

সময়: ০৮:৩৫:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা,
জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক বিরোধের জেরে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল বিশ্বাস অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী হাসি বেগমের সঙ্গে নজরুলের কথা-কাটাকাটি হয়। পরে অভিমান করে স্ত্রী একই গ্রামের বাবার বাড়িতে চলে যান।

পরদিন স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে নজরুল শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী তার সঙ্গে ফিরে না আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে শ্বশুরবাড়ির পাশের একটি কাঁচা রাস্তায় নজরুলকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের জানানো হলে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিষপান করেছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত করা হবে বলে জানা গেছে।

বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, ঘটনাটি তারা জেনেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নেবেন লক্ষাধিক মুসল্লি