Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ২৪ Time View

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দালাল বস্তি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হাসিরুল ইসলামের মেয়ে হুবা (৯ মাস) বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের ভেতর শিশুটিকে গোসল করানো হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত শিশুটি পাশেই রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। স্বল্প বয়সের কারণে সে নিজে থেকে বালতি থেকে উঠতে না পারায় পানির নিচে আটকে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে দেখতে পান পানিভর্তি বালতিতে শিশুটি ডুবে আছে। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে তখন পর্যন্ত শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এমন দুর্ঘটনা রোধে শিশুদের মায়েদের আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে পানি ভর্তি বালতিতে শিশুকে একা না রাখার প্রতি গুরুত্ব দেওয়ার কথা জানান তারা।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিবির কর্মীর মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সময়: ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬