Dhaka ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই

  • Reporter Name
  • সময়: ১০:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৪ Time View

মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি

শেরপুর উপজেলা ডুয়ারচর বাজার সংলগ্ন নির্জন এলাকায় দিনদুপুরে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৯ জুন, ২০২৬) দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যবর্তী সময়ে একদল চিহ্নিত ছিনতাইকারী পথরোধ করে আমাকে ও আমার সঙ্গীকে জিম্মি করে একটি মোটরসাইকেল (গাড়ি), নগদ ২ লাখ ১২ হাজার টাকা এবং একটি পেশাদার ক্যামেরা ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে।

ওইদিন দুপুরে আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিজ গন্তব্যে ফিরছিলাম। পথিমধ্যে ঝগড়ারচর বাজার এলাকা অতিক্রম করার সময় একদল যুবক আমার পিছু নেয়। বাজার পার হয়ে কিছুটা নির্জন ও খালি জায়গায় পৌঁছানো মাত্রই ছিনতাইকারীরা আমাদের গতিরোধ করে ফেলে।

এই ছিনতাই চক্রের নেতৃত্বে ছিল কাউনের চর এলাকার নবীর ছেলে নজরুল, বারারচর এলাকার সুজন ও ছানু এবং ঝগড়ারচর বাজার এলাকার মোস্তফা। তাদের সঙ্গে আরও আনুমানিক ৮-১০ জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী ছিনতাইয়ে অংশ নেয়।

আমাদের আটকে রেখে আমার সঙ্গে থাকা নগদ ২ লক্ষ ১২ হাজার টাকা এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত মূল্যবান ক্যামেরাটি কেড়ে নেয়। এরপর বারারচর এলাকার সুজন আমার গাড়িটি (মোটরসাইকেল) স্টার্ট দিয়ে চালিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বাকি সহযোগীরাও টাকা ও মালামালসহ সিএনজি করে পেছনে পেছনে পালিয়ে যায়।

এ সময় আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ও পথচারীরা ছুটে এলে ছিনতাইকারীরা গাড়ি ও মালামাল নিয়ে চোখের পলকে চম্পট দেয়। স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করেন। দিনদুপুরে বাজারের অদূরে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে চিহ্নিত এই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার এবং মালামালসহ গাড়ি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি তুহিন র‍্যাবের হাতে গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই

সময়: ১০:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬