Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা

  • Reporter Name
  • সময়: ১০:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৪ Time View

মো: গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামে চার বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলেও মামলা নেননি পুলিশ। অজ্ঞাত কারণে ভিকটিম শিশুর পরিবার থানা থেকে বের হবার পর থেকে ভয়ে আর মুখ খুলছেনা।

অন্যদিকে, এই ঘটনা ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার প্রভাবশালী মহল। গ্রাম্য সালিশে ফায়সালা করে দেবার আশ্বাস দিয়ে ভয়ভীতি দেখিয়ে একধরনের কোনঠাসা করে রাখা হয়েছে ভিকটিম শিশুর পরিবারকে। ঘটনাটি দাওকান্দি গ্রাম ছাপিয়ে এখন পুরো জয়নগর ইউনিয়নবাসীর আলোচনার প্রধান খোরাক।

ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে অভিযুক্ত কিশোর। ওই কিশোর এর আগেও ভিকটিম শিশুর বড় বোনের গোসল করার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করেছিলো বলে সূত্রটি জানায়। অভিযুক্ত যুবকের বাবার বিরুদ্ধেও একই ধরনের স্পর্শকাতর ঘটনার অভিযোগ রয়েছে। সেই ঘটনাও ধামাচাপা পড়ে অজ্ঞাত কারণে। অভিযুক্ত কিশোর ও তার বাবার নৈতিকস্থলনের ঘটনা পুরো গ্রামবাসী জানেন। সম্প্রতি ফের এই ঘটনার পর ক্ষোভে ফূঁসছে গ্রামবাসীরা।
ওইসব ঘটনার আদলেই এই ঘটনাও ধামাচাপা দিতে একটি রাজনৈতিক দলের কয়েকজন স্থানীয় নেতা ব্যপক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। থানায় মামলা না নিয়ে বের করে দেয়া, ভিকটিম শিশুর পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে কোনঠাসা করে রাখা এবং এই ঘটনায় গণমাধ্যমে কোনো ধরনের সংবাদ প্রকাশ যাতে না হয় সে জন্য মোটা অংকের চুক্তিও হয়েছে প্রভাবশালী মহলের সাথে। চুক্তির বেশিরভাগ অংশ লেনদেন সম্পন্ন হয়েছে বলেও জানা গেছে। পুরো বিষয়টি মিটমাট হয়ে গেলে চুক্তির বাঁকী অংশের লেনাদেনা চুকানো হবে বলেও জানা গেছে।

ভিকটিম পরিবারের প্রতিবেশী ও গ্রামবাসীর দাবি- বারবার একই ধরনের ঘটনা ঘটিয়ে কিভাবে পার পায় তারা। এসব কারণে গ্রামে স্ত্রী-সন্তান নিয়ে বাস করা দিনকে দিন দুর্বিষহ হয়ে পড়ছে। মানুষের নৈতিকস্থলন ও সামাজিক অবক্ষয়ের লাগাম টেনে ধরে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবিও জানান তারা। ja ase tai bolo kono change na kore

আরও পড়ুনঃ  মনিরামপুরে মানববন্ধন ঘিরে ভুয়া জমির মালিক সাজানোর অভিযোগ, তদন্তের দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা

সময়: ১০:৩৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬