Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ০১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯১ Time View

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুন নূর।

মৃত্যুজনিত কারণে সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) এবিএম শহিদুল ইসলাম এবং অবসরজনিত কারণে অফিস সহকারী সাহারুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায় বিএসসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রয়াত এবিএম শহিদুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা, অবসরপ্রাপ্ত অফিস সহকারী সাহারুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা এবং সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায়ের হাতে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ, ছাতা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শামীম আহমেদ প্রধান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার, সহকারী প্রধান শিক্ষক তোসাদ্দেক হোসেন দুদু, মোসলেম উদ্দিন প্রধান, মৌলভী শিক্ষক মকবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মালেক বিএসসি, হাইস্কুল শাখার প্রধান শিক্ষক নয়ন সরকারসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষক-কর্মচারীদের অবদান প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কর্মজীবনের অবদান স্মরণ করে সম্মাননা প্রদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুন নূর, গভর্নিং বডির সভাপতি শামীম আহমেদ প্রধানসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মাননা ও আর্থিক সহায়তা পেয়ে উপস্থিত অবসরপ্রাপ্তরা আবেগাপ্লুত হয়ে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতিচারণ করেন।

আরও পড়ুনঃ  কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

সময়: ০১:০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুন নূর।

মৃত্যুজনিত কারণে সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) এবিএম শহিদুল ইসলাম এবং অবসরজনিত কারণে অফিস সহকারী সাহারুল ইসলাম ও সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায় বিএসসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রয়াত এবিএম শহিদুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা, অবসরপ্রাপ্ত অফিস সহকারী সাহারুল ইসলামের হাতে ৫০ হাজার টাকা এবং সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ চন্দ্র রায়ের হাতে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের সম্মাননা ক্রেস্ট, জায়নামাজ, ছাতা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শামীম আহমেদ প্রধান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরকার, সহকারী প্রধান শিক্ষক তোসাদ্দেক হোসেন দুদু, মোসলেম উদ্দিন প্রধান, মৌলভী শিক্ষক মকবুল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মালেক বিএসসি, হাইস্কুল শাখার প্রধান শিক্ষক নয়ন সরকারসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষক-কর্মচারীদের অবদান প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কর্মজীবনের অবদান স্মরণ করে সম্মাননা প্রদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অধ্যক্ষ আব্দুন নূর, গভর্নিং বডির সভাপতি শামীম আহমেদ প্রধানসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সম্মাননা ও আর্থিক সহায়তা পেয়ে উপস্থিত অবসরপ্রাপ্তরা আবেগাপ্লুত হয়ে প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক ও স্মৃতিচারণ করেন।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান