Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর আহ্বান কুয়াকাটার সাগরে জেলেদের জালে বিরল ‘বক্স ক্রাব’, অবাক স্থানীয়রা বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা নিকলী-মিঠামইনের সৌন্দর্য উপভোগ করলেন প্রেস ক্লাব সাটুরিয়ার সদস্যরা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা

  • Reporter Name
  • সময়: ০২:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইজারাবিহীন তিনটি গুরুত্বপূর্ণ বাজারের খাস কালেকশনের জন্য প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ব্যাপক প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন বাজারের খাস কালেকশন বাবদ সর্বোচ্চ ডাক উঠেছে মোট ৫৯ লাখ ২২ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এ প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। সরকারি নীতিমালা অনুযায়ী ১ ভাদ্র থেকে ৩০ চৈত্র পর্যন্ত নির্ধারিত সময়ের জন্য বাজারগুলোর খাস কালেকশনের দায়িত্ব সর্বোচ্চ ডাকদাতাদের প্রদান করা হয়।

নিলামে?(বিশ্বম্ভরপুর বাজারে) অংশ নেন মোট ২৩ জন। প্রতিযোগিতামূলক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৭ লাখ ২৫ হাজার টাকা দর হাঁকিয়ে জাহাঙ্গীর আলম খাস কালেকশনের দায়িত্ব পান।

(চিনাকান্দি বাজারে) নিলামে অংশ নেন ২৯ জন। সেখানে সর্বোচ্চ ৯ লাখ ৩৬ হাজার টাকা ডাক দিয়ে জাহিদ হাসান খাস কালেকশনের দায়িত্ব লাভ করেন।

অন্যদিকে, তিন বাজারের মধ্যে সর্বোচ্চ দর ওঠে (বাঘবেড় বাজারে)। এ বাজারের নিলামে অংশ নেন ৩৩ জন। ব্যাপক প্রতিযোগিতার পর ৩৬ লাখ ৬১ হাজার টাকা সর্বোচ্চ ডাক দিয়ে আঃ হাই খাস কালেকশনের দায়িত্ব পান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করেই উন্মুক্ত নিলামের মাধ্যমে বাজারগুলোর খাস কালেকশনের দায়িত্ব প্রদান করা হয়েছে। নিলামে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারদের সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে বাজারের খাস কালেকশন কার্যক্রম পরিচালনার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিলামকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে বাজারগুলোর রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর আহ্বান

বিশ্বম্ভরপুরে ইজারাবিহীন তিন বাজারের নিলাম, দায়িত্ব পেলেন তিন সর্বোচ্চ ডাকদাতা

সময়: ০২:৪০:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬