Dhaka ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ বিপুলসংখ্যক দলিল সম্পাদন হল হরিণাকুণ্ডুতে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ‎পুলিশের ওপর হামলার ঘটনায় সাভারে ব্যাপক অভিযান, গ্রেপ্তার ২৪ শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও ‎ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ‎ ভাঙ্গুড়ার সেই বিএনপি নেতা আটক, সাংবাদিকের বিরুদ্ধে মামলা সান্তাহারে ৯ কোটি টাকা ব্যয়ে সাইলো সড়ক সংস্কার কাজে অনিয়ম, জনমনে অসন্তোষ গোদাগাড়ীতে মাদক ও জুয়ায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ ইয়াবার পাইকারি ডিলার খোকন অতিষ্ঠ এলাকাবাসী নির্বিকার প্রশাসন অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের জেল ও জরিমানা বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত, সতর্ক অবস্থানে বিজিবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১০ Time View

ধামইরহাট নওগাঁ:

“প্রকৃতি থেকে অনুপ্রাণিতঃ জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় ঐতিহাসিক ধামইরহাট ইউনিয়নের জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-এর ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার নিমিত্তে কর্মসূচির শুরুতে স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কমিউনিটির সদস্যরা মিলে একটি পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করেন। পরবর্তীতে পরিবেশ সচেতনতা তৈরিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ইলিয়াস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সংস্থার সিনিয়র অফিসার (সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা) গিতা মিস্ত্রী।
সভায় আমন্ত্রিত অতিথি জনাব মোঃ আবুল বয়ান তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন, খরা ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ইএসডিও-কে আন্তরিক ধন্যবাদ জানান।
রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশেষ পরিচর্যা কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব মোঃ ইলিয়াস আলম ঘোষণা দেন যে, আগামী বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই রোপণকৃত গাছের বেঁচে থাকার হার ও সঠিক পরিচর্যার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।

আরও পড়ুনঃ  নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোছাঃ আয়েশা সিদ্দিকা ও ইউপি সদস্য মোঃ বাজিব হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্যা মোছাঃ রেবেকা বেগম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, ইএসডিও-এর উন্নয়নকর্মীবৃন্দ, স্থানীয় স্বেচ্ছাসেবক দল, ইয়ুথ গ্রুপের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধামইরহাটে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সময়: ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ধামইরহাট নওগাঁ:

“প্রকৃতি থেকে অনুপ্রাণিতঃ জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় ঐতিহাসিক ধামইরহাট ইউনিয়নের জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-এর ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার নিমিত্তে কর্মসূচির শুরুতে স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কমিউনিটির সদস্যরা মিলে একটি পরিচ্ছন্নতা ক্যাম্পেইন পরিচালনা করেন। পরবর্তীতে পরিবেশ সচেতনতা তৈরিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ইলিয়াস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সংস্থার সিনিয়র অফিসার (সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা) গিতা মিস্ত্রী।
সভায় আমন্ত্রিত অতিথি জনাব মোঃ আবুল বয়ান তাঁর বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন, খরা ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য ইএসডিও-কে আন্তরিক ধন্যবাদ জানান।
রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশেষ পরিচর্যা কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জনাব মোঃ ইলিয়াস আলম ঘোষণা দেন যে, আগামী বছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই রোপণকৃত গাছের বেঁচে থাকার হার ও সঠিক পরিচর্যার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩