Dhaka ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কেন্দুয়া মহিলা মেম্বার কে মামলা দিয়ে হয়রানি অভিযোগ সাভার ও আশুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বুড়িচংয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু: স্ত্রীসহ গ্রেফতার ২ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজন পালিত হল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা তেঁতুলিয়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি আমিনুর, সম্পাদক জুয়েল বুড়িচংয়ে ‘জিবি’ চাঁদাবাজির বিরুদ্ধে ধর্মঘট, এমপির আশ্বাসে অবরোধ প্রত্যাহার বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযান, ২১.৩ কেজি গাঁজাসহ আটক ২
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৮:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৩ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১মে শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

অন্যদিকে জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, শাহজাহান সিরাজ শিপন ও আরিফ মাসুম পল্লবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান অতিথি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমানের উপস্থিতিতে উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী রাশেদুন্নবী বাবু, এসএম হাদীউজ্জামান হাদীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একইভাবে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন—ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক-ট্যাংক লরি ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা ও ভ্যানচালক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দিনব্যাপী কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের বিষয়ে জোরালো দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির সাথে প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজার মতবিনিময়
Tag :
জনপ্রিয় নিউজ

কেন্দুয়া মহিলা মেম্বার কে মামলা দিয়ে হয়রানি অভিযোগ

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

সময়: ০৮:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬