Dhaka ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস।

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় বুড়িচং উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া এবং পরিচালনা করেন আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান নির্বাহী আশিষ চন্দ্র।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার।

 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আতিকুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সহকারী সমবায় পরিদর্শক মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, বিএনপির উপজেলা প্রচার সম্পাদক নাজির মাহমুদ ভূইয়া নছির, অগ্রণী দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সমবায়ী আবুল বাশার ও সফিকুর রহমান প্রমুখ।

 

আলোচনা শেষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার বুড়িচং উপজেলাতেও উদযাপিত হয়েছে জাতীয় সমবায় দিবস।

এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় বুড়িচং উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়া এবং পরিচালনা করেন আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান নির্বাহী আশিষ চন্দ্র।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার।

 

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আতিকুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং সহকারী সমবায় পরিদর্শক মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আজহার, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, বিএনপির উপজেলা প্রচার সম্পাদক নাজির মাহমুদ ভূইয়া নছির, অগ্রণী দুগ্ধ সমবায় সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সমবায়ী আবুল বাশার ও সফিকুর রহমান প্রমুখ।

 

আলোচনা শেষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির