Dhaka ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৭৬ Time View

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দিবাগত রাতে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠ (মাজার শরীফ) সংলগ্ন স্থানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী, নজরুলিয়া দরবার শরীফের গদ্দিনিশীন পীরজাদা মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, হাফেজ মুফতি ইউসুফ রেজা, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, কারী মাওলানা বশির আহমদ ফারুকী ও হাফেজ মো. ইকরাম উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।

আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জামশেদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, খাদেম মো. আলী মিয়া, মো. আবুল হোসেন বাচ্চু, শহিদুল ইসলাম, আবুল খায়ের আর্মি, আয়েত আলী, মো. লিটন রেজা মেম্বার, প্রভাষক মাহবুব আলম, রেজাউল করিম, খলিলুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম সুমন, মহসিন আলম, হুমায়ুন কবির, মো. হোসেনসহ স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাহফিল উপলক্ষে কোরআনখানি, খতমে গাউছিয়া শরীফ পাঠ, মাজার জিয়ারত, ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে মাহফিল কমিটির পক্ষ থেকে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উপস্থিত সকল মুসল্লি ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বুড়িচংয়ে ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত

সময়: ১০:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরুছ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দিবাগত রাতে আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠ (মাজার শরীফ) সংলগ্ন স্থানে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী, নজরুলিয়া দরবার শরীফের গদ্দিনিশীন পীরজাদা মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, হাফেজ মুফতি ইউসুফ রেজা, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, কারী মাওলানা বশির আহমদ ফারুকী ও হাফেজ মো. ইকরাম উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।

আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জামশেদুল আলম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, খাদেম মো. আলী মিয়া, মো. আবুল হোসেন বাচ্চু, শহিদুল ইসলাম, আবুল খায়ের আর্মি, আয়েত আলী, মো. লিটন রেজা মেম্বার, প্রভাষক মাহবুব আলম, রেজাউল করিম, খলিলুর রহমান, বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক ফয়েজ আহমদ, প্রচার সম্পাদক শরীফুল ইসলাম সুমন, মহসিন আলম, হুমায়ুন কবির, মো. হোসেনসহ স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাহফিল উপলক্ষে কোরআনখানি, খতমে গাউছিয়া শরীফ পাঠ, মাজার জিয়ারত, ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে মাহফিল কমিটির পক্ষ থেকে গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির উপস্থিত সকল মুসল্লি ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে