Dhaka ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৭৩ Time View

জহিরুল হক বাবু

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারিভাবে বোরো ধানের চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে চলতি বোরো মৌসুমে স্থানীয় কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ন্যায্যমূল্যে চাল সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্যগুদামে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নির্ধারিত সময়ে চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। এতে কৃষক ও মিল মালিকরা ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্য মজুদ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বুড়িচং প্রেসক্লাব-এর সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা খাদ্য পরিদর্শক আবদুর রহমান খান, শুভাস দেবনাথসহ বিভিন্ন মিল মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগামী ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলায় সরকারিভাবে মোট ২২ হাজার টন বোরো ধানের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে পর্যায়ক্রমে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নিশ্চিত হবে এবং জাতীয় খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  মাদকমুক্ত মুসলিমাবাদ: এলাকাবাসীর প্রতিরোধে চিহ্নিত মাদক কারবারিরা এলাকা ছাড়ল
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

বুড়িচংয়ে বোরো চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সময়: ১১:১৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

জহিরুল হক বাবু

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারিভাবে বোরো ধানের চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে চলতি বোরো মৌসুমে স্থানীয় কৃষক ও মিল মালিকদের কাছ থেকে ন্যায্যমূল্যে চাল সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্যগুদামে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নির্ধারিত সময়ে চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। এতে কৃষক ও মিল মালিকরা ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্য মজুদ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বুড়িচং প্রেসক্লাব-এর সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা খাদ্য পরিদর্শক আবদুর রহমান খান, শুভাস দেবনাথসহ বিভিন্ন মিল মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগামী ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলায় সরকারিভাবে মোট ২২ হাজার টন বোরো ধানের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে পর্যায়ক্রমে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নিশ্চিত হবে এবং জাতীয় খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি