Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার হামলার ক্ষতিপূরণ চায় ইরান, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পাহাড়ি ঢলে তলিয়ে গেল রাঙ্গামাটির ফারুয়া বাজার, বিচ্ছিন্ন যোগাযোগে দুর্ভোগে হাজারো মানুষ পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে বিক্ষোভ, ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী বৃন্দের সাথে মতবিনিময় করলেন নবাগত অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে গ্রেফতার তিন যুবকের তিন মাসের কারাদণ্ড ময়মনসিংহ নান্দাইলের আবু তাহের এর দায়েল কৃত মামলা হাত থেকে রেহাই পেতে চায় দুলাল পরিবার বর্গ বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার রাউজানে বিভিন্ন ইউনিয়ন এর পানিবন্দী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

  • Reporter Name
  • সময়: ০৯:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১৩ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সম্পত্তি বিরোধে ‘ সহোদর ভাইয়ের পরিকল্পনায়’ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চট্টগ্রামের মধ্যেই হাটহাজারীতে গুলি ও কুপিয়ে মো. নুরুল আজিম (৪২) নামে এক দর্জি শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ জুলাই(শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, মাছ ধরা নিয়ে বিরোধের জেরেও ঘটনার সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নুরুল আজিম মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত পুর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার পায়ে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দুপুর ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আলী আকবর স্থানীয় সন্ত্রাসী দিদারুল আলমকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাদের দাবি, নিহত ব্যক্তি আগে থেকেই নিজের জীবনের শঙ্কার কথা পরিবারকে জানিয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় গড়দুয়ারা এলাকা থেকে নিহতের বড় ভাই আলী আকবরকে গ্রেপ্তার করে। মামলার প্রধান অভিযুক্ত দিদারুল আলমসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, দিদারুলের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল আলমের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সকালে মাছ ধরা নিয়ে বিরোধের একপর্যায়ে নুরুল আজিমকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের সদস্যরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বড় ভাইকে দায়ী করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহের মহেশপুরে র‍্যাবের অভিযান, ৬৬৪ বোতল মাদকসহ যুবক গ্রেফতার

ভয়াবহ দুর্যোগেও হাটহাজারীতে গুলি ও কুপিয়ে একজনকে হত্যা, গ্রেফতার-১

সময়: ০৯:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সম্পত্তি বিরোধে ‘ সহোদর ভাইয়ের পরিকল্পনায়’ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চট্টগ্রামের মধ্যেই হাটহাজারীতে গুলি ও কুপিয়ে মো. নুরুল আজিম (৪২) নামে এক দর্জি শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১০ জুলাই(শুক্রবার) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, মাছ ধরা নিয়ে বিরোধের জেরেও ঘটনার সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে নুরুল আজিম মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি বিলে মাছ ধরতে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত পুর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তার পায়ে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ দুপুর ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই আলী আকবর স্থানীয় সন্ত্রাসী দিদারুল আলমকে দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাদের দাবি, নিহত ব্যক্তি আগে থেকেই নিজের জীবনের শঙ্কার কথা পরিবারকে জানিয়েছিলেন।

হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় গড়দুয়ারা এলাকা থেকে নিহতের বড় ভাই আলী আকবরকে গ্রেপ্তার করে। মামলার প্রধান অভিযুক্ত দিদারুল আলমসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, দিদারুলের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসের একাধিক মামলা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, দিদারুল আলমের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুনঃ  নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু