Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু

  • Reporter Name
  • সময়: ১১:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৪ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় এক পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুর ঘটনায় আইনগত তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে হাজতের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিকলী সিআর মামলা নং-৪০১(১)/২৬-এর পরোয়ানার ভিত্তিতে উপজেলার শহরমুল গ্রামের বাসিন্দা মো. রুবেল (২১), পিতা রাজা হাওলাদারকে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও দেহ তল্লাশি শেষে তাকে থানার হাজতখানায় রাখা হয়।

পুলিশের তথ্যমতে, সকাল ১১টা ১০ মিনিটে রুবেলের বাবা থানায় এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। কয়েক মিনিট পর সিডিএমএসে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণের জন্য হাজতের ভেতরে তার ছবি তোলা হয়। আদালতে পাঠানোর প্রস্তুতি শেষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে হাজত থেকে বের করতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পরীক্ষা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সঙ্গে সঙ্গে থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিজের পরিহিত ফুলহাতা শার্ট ব্যবহার করে হাজতের লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি প্রাথমিক পর্যায়ের পর্যবেক্ষণ। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহসহ আইনানুগ তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে। তদন্তে যে তথ্য উঠে আসবে, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে অটোভ্যান থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু

সময়: ১১:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় এক পরোয়ানাভুক্ত আসামির মৃত্যুর ঘটনায় আইনগত তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে হাজতের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিকলী সিআর মামলা নং-৪০১(১)/২৬-এর পরোয়ানার ভিত্তিতে উপজেলার শহরমুল গ্রামের বাসিন্দা মো. রুবেল (২১), পিতা রাজা হাওলাদারকে বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও দেহ তল্লাশি শেষে তাকে থানার হাজতখানায় রাখা হয়।

পুলিশের তথ্যমতে, সকাল ১১টা ১০ মিনিটে রুবেলের বাবা থানায় এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। কয়েক মিনিট পর সিডিএমএসে গ্রেপ্তারের তথ্য সংরক্ষণের জন্য হাজতের ভেতরে তার ছবি তোলা হয়। আদালতে পাঠানোর প্রস্তুতি শেষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে হাজত থেকে বের করতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পরীক্ষা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সঙ্গে সঙ্গে থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিজের পরিহিত ফুলহাতা শার্ট ব্যবহার করে হাজতের লোহার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এটি প্রাথমিক পর্যায়ের পর্যবেক্ষণ। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহসহ আইনানুগ তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা হবে। তদন্তে যে তথ্য উঠে আসবে, সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত