Dhaka ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি আদমদীঘিতে চোলাইমদ ও ওয়াশসহ শাশুড়ি-জামাই গ্রেপ্তার নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার মেয়াদোত্তীর্ণ দুধে তারিখ কারসাজি, নকল BSTI লোগো: চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানে ৪ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতি, লুটপাট-ভাঙচুর; আহত ৪ শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর নিলেন ডা. নূরুল হক কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা

  • Reporter Name
  • সময়: ১০:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৪৯ Time View

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা হরিপুর উপজেলায় এক হৃদয়বিদারক দৃশ্য আবারও সামনে এনেছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার করুণ বাস্তবতা। মৃত মাকে শেষ বিদায় জানাতে স্বজনদের বুকসমান পানি ভেঙে খাটিয়ায় করে নিয়ে যেতে হয়েছে জানাজার মাঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও মুহূর্তেই আলোড়ন তোলে জেলাজুড়ে।

জানা যায়, উপজেলার ফালডাঙ্গী গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী মফিজান বিবি বৃহস্পতিবার ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। বিকেলে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় বকুয়া ইউনিয়নের রহমান হাফেজিয়া মাদ্রাসা মাঠে। কিন্তু বাড়ি থেকে জানাজার স্থানে পৌঁছাতে স্বজনদের পাড়ি দিতে হয় প্রায় আড়াই কিলোমিটার জলাবদ্ধ পথ। পথে কোথাও কোমর, কোথাও বুকসমান পানির মধ্যে দিয়েই মরদেহ বহন করতে হয়।

স্থানীয়দের অভিযোগ, ফালডাঙ্গী-নোনা সংযোগ সড়কে এখনো কোনো স্থায়ী ব্রিজ নির্মিত হয়নি। ফলে বর্ষা এলেই সড়কটি পানির নিচে তলিয়ে যায় এবং চলাচল প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকল্প পথ ব্যবহার করতে হলে প্রায় ছয় কিলোমিটার ঘুরে যেতে হয়, যা জরুরি পরিস্থিতিতে আরও বড় দুর্ভোগ তৈরি করে।

দোস্তমপুর, ফালডাঙ্গীসহ আশপাশের চার গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখোমুখি। এলাকাবাসীর ভাষ্য, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সম্প্রতি স্থানীয়রা নিজেদের উদ্যোগে একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন, কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতেই সেটি পানিতে ডুবে যায়।

বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে, কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মতে, আধুনিক যুগে বসবাস করলেও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে তারা এখনো পিছিয়ে রয়েছে।

এলাকাবাসী দ্রুত ফালডাঙ্গী-নোনা সড়কে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এবং রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, আর কত দিন এমন কষ্টের মধ্য দিয়ে মানুষকে প্রিয়জনের মরদেহ বহন করতে হবে? ভাইরাল হওয়া ভিডিওটি সেই প্রশ্নই নতুন করে সামনে এনে দিয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা

সময়: ১০:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬