Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১২ Time View

মো. মেহেদী হাসান | ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে বিনামূল্যে চারা ও কৃষি সহায়তা প্রদান করা হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) - 2026 উদযাপন
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

সময়: ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মো. মেহেদী হাসান | ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনিরা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে বিনামূল্যে চারা ও কৃষি সহায়তা প্রদান করা হচ্ছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার সূর্য্যপাশা গ্রামে রাস্তা বন্ধ নিয়ে সংঘর্ষ: শয্যাশায়ী বৃদ্ধ ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে আসামি