Dhaka ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত ভাঙ্গুড়ায় অসুস্থ যুবদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াতের এমপি আলী আছগার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ্যালামনাই এসোসিয়েশন কতৃক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান নিউইয়র্কের কিংবদন্তি সংবাদ উপস্থাপক কাইটি টং অবসরের ঘোষণা দিলেন রামপালে স্কুল ছাত্রী ও তার বাবাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ র‍্যাবের অভিযানে ভারতীয় কম্বলসহ ৪ চোরাকারবারি গ্রেপ্তার কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি রুহিয়ায় জমি বিক্রি ও বন্ধকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং অনশনকারী ঐক্য মঞ্চের যৌথ আহ্বানে, মহা মিছিল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

মোঃ আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাজান চৌরাস্তা জামে মসজিদের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই ব্যক্তিকে বগাজান বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার আচরণ ও কথাবার্তা দেখে অনেকের কাছে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। এ সময় খোরশেদ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। তিনি পোস্টে উল্লেখ করেন, কেউ ব্যক্তিটিকে চিনে থাকলে যেন বগাজান বাজারে যোগাযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য, বাজারে অবস্থানকালে ওই ব্যক্তিকে ঘাস টেনে খেতেও দেখা গেছে। বগাজান বাজারের হোটেল ব্যবসায়ী দুলাল জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করার আগে তিনি ওই ব্যক্তিকে একটি রুটি খেতে দিয়েছিলেন।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় হাবিল নামের এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বাবা-মায়ের সঙ্গে মৃত বাড়ি যাচ্ছিল শিশুটি, ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ উদ্ধার

ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬