Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মধ্যনগরে ইউপি কর্মকর্তার বদলি, বিদায় ও যোগদান সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১০০ Time View

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা যায়, বদলির আদেশের পর প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব শেষে নতুন কর্মস্থল জামালগঞ্জে যোগদানের উদ্দেশ্যে আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে বিদায় গ্রহণ করেন। একই সঙ্গে নবাগত প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এর আগে মধ্যনগর সদর ইউনিয়নে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হারুন মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায় মুহূর্তে পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা তাঁর দায়িত্বকালীন কর্মদক্ষতা ও আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।

১২ এপ্রিল (রবিবার) বিকেল চারটায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ত্যাগ করে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা পেয়েছি। এই ইউনিয়নের মানুষের আন্তরিকতা সবসময় মনে থাকবে। নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করছি।
চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিকতা ইউনিয়ন পরিষদের কাজে ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করি।
অনুষ্ঠান শেষে নবাগত প্রশাসনিক কর্মকর্তার যোগদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে নিহত তিন পরিবার ও আহতকে আর্থিক সহায়তা প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

মধ্যনগরে ইউপি কর্মকর্তার বদলি, বিদায় ও যোগদান সম্পন্ন

সময়: ১০:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তার বদলিজনিত বিদায় ও নতুন কর্মকর্তার যোগদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা যায়, বদলির আদেশের পর প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব শেষে নতুন কর্মস্থল জামালগঞ্জে যোগদানের উদ্দেশ্যে আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে বিদায় গ্রহণ করেন। একই সঙ্গে নবাগত প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এর আগে মধ্যনগর সদর ইউনিয়নে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হারুন মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদার, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায় মুহূর্তে পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীরা তাঁর দায়িত্বকালীন কর্মদক্ষতা ও আন্তরিক ভূমিকার প্রশংসা করেন।

১২ এপ্রিল (রবিবার) বিকেল চারটায় তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয় ত্যাগ করে নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।
বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা পেয়েছি। এই ইউনিয়নের মানুষের আন্তরিকতা সবসময় মনে থাকবে। নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করছি।
চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, তাঁর দায়িত্বশীলতা ও আন্তরিকতা ইউনিয়ন পরিষদের কাজে ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করি।
অনুষ্ঠান শেষে নবাগত প্রশাসনিক কর্মকর্তার যোগদান সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত