Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“ময়মনসিংহ সদরের চরাঞ্চলে বাঁধের কারণে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন”

 

ময়মনসিংহ সদরের চরাঞ্চলে খাল ও বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোররচর ও পরানগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী শতাধিক সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বাঁধ তৈরির কারণে জমিতে পানি জমে কৃষি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত বাঁধ ভেঙে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুফিদুল আলমের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মোঃ খলিলুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বোররচর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আনোয়ার হোসেন আনু এবং ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোফাজ্জল হক আকন্দ। তারা বলেন, “খালের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় জমিতে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরা ফসল রোপণ করতে পারছেন না।”

মানববন্ধনের পরপরই জেলা প্রশাসক মুফিদুল আলম বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

“ময়মনসিংহ সদরের চরাঞ্চলে বাঁধের কারণে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন”

সময়: ১০:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

 

ময়মনসিংহ সদরের চরাঞ্চলে খাল ও বিলের পানির স্বাভাবিক প্রবাহে বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোররচর ও পরানগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী শতাধিক সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে বাঁধ তৈরির কারণে জমিতে পানি জমে কৃষি কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত বাঁধ ভেঙে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মুফিদুল আলমের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন মোঃ খলিলুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন বোররচর ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আনোয়ার হোসেন আনু এবং ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোফাজ্জল হক আকন্দ। তারা বলেন, “খালের পানির প্রবাহ বন্ধ করে দেওয়ায় জমিতে দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষকরা ফসল রোপণ করতে পারছেন না।”

মানববন্ধনের পরপরই জেলা প্রশাসক মুফিদুল আলম বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সকে নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।