Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

  • Reporter Name
  • সময়: ০৬:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩৪ Time View

শফিকুল ইসলাম শফিক,
মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি:

অতিরিক্ত লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বিক্ষোভ মিছিল ও অভিযোগ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত শুক্রবার রাত প্রায় ৭:৩০ মিনিটের দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা মহিষখলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অভিযোগ কেন্দ্র ঘেরাও করে দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, দিনের অধিকাংশ সময়ই এলাকায় বিদ্যুৎ থাকে না। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, “সারাদিন বিদ্যুৎ পাই না, রাতেও দীর্ঘ সময় লোডশেডিং থাকে। আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাহলে এত বেশি লোডশেডিং কেন? এভাবে চলতে পারে না। দ্রুত সমাধান করতে হবে।”

শিক্ষার্থীরা জানান, বিদ্যুতের অভাবে তাদের লেখাপড়া ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে অতিরিক্ত লোডশেডিং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের এক দায়িত্বশীল কর্মচারী বলেন, “জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সরবরাহ স্বাভাবিক হবে।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  মনিরামপুরে ঝিকরা খাল খনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনের আশা
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও

সময়: ০৬:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শফিকুল ইসলাম শফিক,
মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি:

অতিরিক্ত লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বিক্ষোভ মিছিল ও অভিযোগ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

গত শুক্রবার রাত প্রায় ৭:৩০ মিনিটের দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা মহিষখলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় অভিযোগ কেন্দ্র ঘেরাও করে দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, দিনের অধিকাংশ সময়ই এলাকায় বিদ্যুৎ থাকে না। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, “সারাদিন বিদ্যুৎ পাই না, রাতেও দীর্ঘ সময় লোডশেডিং থাকে। আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি, তাহলে এত বেশি লোডশেডিং কেন? এভাবে চলতে পারে না। দ্রুত সমাধান করতে হবে।”

শিক্ষার্থীরা জানান, বিদ্যুতের অভাবে তাদের লেখাপড়া ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে অতিরিক্ত লোডশেডিং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে।

এ বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের এক দায়িত্বশীল কর্মচারী বলেন, “জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে সরবরাহ স্বাভাবিক হবে।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লোডশেডিং কমিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত