Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ

  • Reporter Name
  • সময়: ০৭:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৪ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক

সরকারি লাইসেন্সপ্রাপ্ত মানবাধিকার ও ওয়েলফেয়ার সংগঠন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ।

সংগঠনটির সরকারি লাইসেন্স নম্বর এস-১৫৩৯৯/২৬। মানবাধিকার সুরক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধ, অসহায় মানুষকে আইনগত সহায়তা প্রদান এবং নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বে সংগঠনটি মানবাধিকার রক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন প্রতিরোধে কাজ করার পাশাপাশি মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে আ.মু.জা’র তাহরীকে জাদীদের বার্ষিক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ

সময়: ০৭:০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : শফিকুল ইসলাম শফিক

সরকারি লাইসেন্সপ্রাপ্ত মানবাধিকার ও ওয়েলফেয়ার সংগঠন বাংলাদেশ সিটিজেন লিগ্যাল সাপোর্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ।

সংগঠনটির সরকারি লাইসেন্স নম্বর এস-১৫৩৯৯/২৬। মানবাধিকার সুরক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, ঘুষ ও দুর্নীতি প্রতিরোধ, অসহায় মানুষকে আইনগত সহায়তা প্রদান এবং নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সাংবাদিক আব্দুল আউয়াল মিছবাহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।

কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তাঁর নেতৃত্বে সংগঠনটি মানবাধিকার রক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল আউয়াল মিছবাহ বলেন, সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন প্রতিরোধে কাজ করার পাশাপাশি মানবাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে পশ্চিম তারাপাশার বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ