Dhaka ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের বই ও শিক্ষাসামগ্রী বিতরণ হরিণাকুন্ডুতে এসআরবি-৬, সিপিসি-২-এর অভিযান ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে ডেঙ্গু আক্রান্ত অপরূপ টিভির চেয়ারম্যানের ছেলে, সবার কাছে দোয়া চাইল পরিবার স্ত্রীকে উত্ত্যক্তের জেরে বিরোধ, মুখ বেঁধে যুবককে মারধরের অভিযোগ রাজশাহীতে সোনার বারসহ গ্রেপ্তার ২ জাতিসংঘের সামনে বিক্ষোভে জেএসএফ বাংলাদেশ: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার গঠন করতে হবে মারণাস্ত্র নয়, যুক্তি-তর্ক ও কূটনীতি হোক বিশ্বশান্তির হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মানিকগঞ্জে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

  • Reporter Name
  • সময়: ০৭:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View

মো. নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।

সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কে এমন অনেক যানবাহন চলাচল করছে, যেগুলোর চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। আবার কিছু যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রও নেই। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে থ্রি-হুইলার ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ।

বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, শহরের প্রধান সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত সংখ্যক থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহন চলাচলের কারণে যানজটের তীব্রতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই কিংবা চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে নির্ধারিত স্থান ছাড়া সড়কে যানবাহন না রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যনগরে সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
Tag :
জনপ্রিয় নিউজ

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে —এটিএম কামরুল ইসলাম

মানিকগঞ্জে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

সময়: ০৭:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মো. নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।

সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কে এমন অনেক যানবাহন চলাচল করছে, যেগুলোর চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। আবার কিছু যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রও নেই। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে থ্রি-হুইলার ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ।

বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, শহরের প্রধান সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত সংখ্যক থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহন চলাচলের কারণে যানজটের তীব্রতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই কিংবা চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে নির্ধারিত স্থান ছাড়া সড়কে যানবাহন না রাখার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফে পুলিশের কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকের জমি দখলের অভিযোগ