Dhaka ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মোংলায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৭

  • Reporter Name
  • সময়: ০৮:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৮ Time View

মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন— সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫)।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং হামলায় পরিবারের সাত সদস্য আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরে সংঘর্ষ ঘটে।

ঘটনার পর বিকেলে ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী, ফাহাদ ফকির ও বিধান মন্ডলসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সংঘর্ষ, বসতবাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

মোংলায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৭

সময়: ০৮:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মোঃ আকাশ উজ্জামান শেখ | রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন— সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫)।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং হামলায় পরিবারের সাত সদস্য আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরে সংঘর্ষ ঘটে।

ঘটনার পর বিকেলে ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী, ফাহাদ ফকির ও বিধান মন্ডলসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়ের করেছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, জমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর দা'য়ের কুপে স্ত্রী খুন! ঘাতক স্বামী পুলিশের হাতে আটক