সঞ্জয় শীল | নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনে মো. সোহেল আহমেদ ওরফে টাইগার সোহেল নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল আহমেদ জিনোদপুর ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা সদর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলা রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতা মো. সোহেল আহমেদকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 


























