Dhaka ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে  চট্টগ্রামের হকি’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস রাশেদ খাঁনের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন জামালপুরে অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৮ Time View

মো. সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটি শহরে অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০)। এছাড়া গ্রেপ্তার হয়েছেন মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  ‘রায়হান দোজখ দেখে ফেলেছে, দ্রুত গ্রেপ্তার করা হবে’ — এসপি মাসুদ আলম
Tag :
জনপ্রিয় নিউজ

রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন

রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার

সময়: ১১:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মো. সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটি শহরে অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০)। এছাড়া গ্রেপ্তার হয়েছেন মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, চুরি, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ