Dhaka ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন : অ্যাড. শাহাজাহান খান দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ

  • Reporter Name
  • সময়: ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৬ Time View

মো. সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও সিগারেট বহনকারী দুই অজ্ঞাত ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, ৩০ জুলাই দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগ ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেট জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে কাজ করছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।Ë

আরও পড়ুনঃ  অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
Tag :
জনপ্রিয় নিউজ

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ

সময়: ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মো. সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও সিগারেট বহনকারী দুই অজ্ঞাত ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, ৩০ জুলাই দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ব্যাগ ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেট জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ পণ্য পাচারের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে কাজ করছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।Ë

আরও পড়ুনঃ  ডিমলায় বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, অভিযোগের তীর প্রতিপক্ষের বিরুদ্ধে