Dhaka ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭ আইফোন ছিনতাইয়ের জন্য অপ্রতিমকে হত্যা, ৪ আসামির স্বীকারোক্তি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের দাম বাড়ল, ডিজেল ১৩৫ ও অকটেন ১৬৫ টাকা সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার কিশোর গ্যাং প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি আরও একজন জাতীয় বীরের প্রস্থান গরু-লাঙলের চাষাবাদ হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য আঁকড়ে ডিমলার বনমালী কক্সবাজার সরকারি কলেজের হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারি ল্যাট্রিন ভেঙে ফেলার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১২:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

জেলা প্রতিনিধি, রাজবাড়ী,
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারি ল্যাট্রিন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার কমিটির ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে সরকারি ল্যাট্রিন ভেঙে গুঁড়িয়ে দিলেও প্রশাসন নেয়নি রহস্যজনক কারণে ব্যবস্থা।

শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারি ভাবে ল্যাট্রিন নির্মাণ করা হয়। ওই ল্যাট্রিন ও জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন তোতা বলেন, আমার আত্মীয় আবুল কালাম আজাদ তার মার্কেট নির্মাণ করতে আসলে আমরা তাকে নর্দমা পরিষ্কার ও ভরাট করতে বলি। তিনি ল্যাট্রিন ভেঙে নতুন ল্যাট্রিন করে দিবেন। বাজার কমিটির অনুমতি নিয়েই ভেঙেছে।

বানিবহ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন, বাজারের ল্যাট্রিন ভেঙে ফেলার বিষয়টি আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাট্রিন ভাঙার বিষয়ে বণিক সমিতি জড়িত নয়। বিষয়টি আমি কিছু জানি না। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। ইউএনও সরেজমিন পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আজিজুল ইসলাম বলেন, ল্যাট্রিন ভেঙে নতুন করে আবার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভেঙেছে বলে শুনেছি। তবে অনুমতি নিয়ে করেছে কিনা জানি না।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামীর মাসব্যাপী দেশবজুড়ে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম শিবপুর বাজারে অনুষ্ঠিত

বার্তা প্রেরক:
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ী

Tag :
জনপ্রিয় নিউজ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পোশাক কারখানায় আগুন, নিহত ৭

রাজবাড়ীতে জেলা পরিষদ হিসাব রক্ষকের মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারি ল্যাট্রিন ভেঙে ফেলার অভিযোগ

সময়: ১২:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রতিনিধি, রাজবাড়ী,
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে প্রভাবশালীর মার্কেট নির্মাণের সুবিধার্থে সরকারি ল্যাট্রিন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাজার কমিটির ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। তবে সরকারি ল্যাট্রিন ভেঙে গুঁড়িয়ে দিলেও প্রশাসন নেয়নি রহস্যজনক কারণে ব্যবস্থা।

শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সরকারি ভাবে ল্যাট্রিন নির্মাণ করা হয়। ওই ল্যাট্রিন ও জায়গা দখল করে সেখানে মার্কেট নির্মাণ করছে কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন তোতা বলেন, আমার আত্মীয় আবুল কালাম আজাদ তার মার্কেট নির্মাণ করতে আসলে আমরা তাকে নর্দমা পরিষ্কার ও ভরাট করতে বলি। তিনি ল্যাট্রিন ভেঙে নতুন ল্যাট্রিন করে দিবেন। বাজার কমিটির অনুমতি নিয়েই ভেঙেছে।

বানিবহ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মোরশেদ আলম বলেন, বাজারের ল্যাট্রিন ভেঙে ফেলার বিষয়টি আমাকে ব্যবসায়ীরা জানিয়েছেন। এতে বাজার ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ল্যাট্রিন ভাঙার বিষয়ে বণিক সমিতি জড়িত নয়। বিষয়টি আমি কিছু জানি না। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। ইউএনও সরেজমিন পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাব রক্ষক ও জমির ব্যবসায়ী আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বানিবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাজী আজিজুল ইসলাম বলেন, ল্যাট্রিন ভেঙে নতুন করে আবার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে ভেঙেছে বলে শুনেছি। তবে অনুমতি নিয়ে করেছে কিনা জানি না।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

বার্তা প্রেরক:
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি, রাজবাড়ী