Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা সিরাজুল ইসলাম মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ, শিবপুরে দোয়া বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কৃষক কার্ড কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নবীনগরে উপ-সচিব আশরাফুল আফসারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আবু সাঈদ নিহতের ঘটনায় বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার লালমনিরহাট সদরে টিআর-কাবিখা ও আবাসন প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি বালিয়াকান্দিতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা

  • Reporter Name
  • সময়: ০৭:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View

মো. আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় উপকূলীয় অঞ্চলের মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা ‘ওয়াদা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে অর্থায়ন করছে দাতা সংস্থা ‘এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্ট’ (AFD)। সহযোগী হিসেবে রয়েছে ঢাকা উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

ওয়াদার প্রোগ্রাম ম্যানেজার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং কোডেক এনজিওর ফোকাল পারসন সৈয়দ মাহবুব রহমান সুজন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াদা সংস্থার মনিটরিং অফিসার মো. ফয়সাল হাওলাদার, ফিল্ড অফিসার নুর নাহার খাতুন ও মাহমুদ আক্তার বর্ষা। এছাড়া সমাজসেবা, মহিলা বিষয়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি নারী সদস্য, ঘের মালিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের জীবন-জীবিকা এমনিতেই থমকে গেছে। বাগেরহাটের রামপাল উপকূলে বিশেষ করে নারী ও শিশুরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপকূলের জীবন-জীবিকা মানোন্নয়নে সরকারকে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারী শ্রমিকরা এখনো বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন এবং ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় ওয়াদার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা উপকূলের নারী শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান।

আরও পড়ুনঃ  ধর্মপাশায় দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা
Tag :
জনপ্রিয় নিউজ

কালিয়াকৈরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

রামপালে মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে অবহিতকরণ সভা

সময়: ০৭:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মো. আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় উপকূলীয় অঞ্চলের মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা ‘ওয়াদা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে অর্থায়ন করছে দাতা সংস্থা ‘এজেন্স ফ্রাঙ্কাইজ ডি ডেভেলপমেন্ট’ (AFD)। সহযোগী হিসেবে রয়েছে ঢাকা উইমেনস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

ওয়াদার প্রোগ্রাম ম্যানেজার মো. আল-আমীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় এবং কোডেক এনজিওর ফোকাল পারসন সৈয়দ মাহবুব রহমান সুজন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াদা সংস্থার মনিটরিং অফিসার মো. ফয়সাল হাওলাদার, ফিল্ড অফিসার নুর নাহার খাতুন ও মাহমুদ আক্তার বর্ষা। এছাড়া সমাজসেবা, মহিলা বিষয়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি নারী সদস্য, ঘের মালিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং মৎস্য খামারে কর্মরত নারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের জীবন-জীবিকা এমনিতেই থমকে গেছে। বাগেরহাটের রামপাল উপকূলে বিশেষ করে নারী ও শিশুরা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্যঝুঁকিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপকূলের জীবন-জীবিকা মানোন্নয়নে সরকারকে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারী শ্রমিকরা এখনো বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন এবং ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নারীদের অধিকার প্রতিষ্ঠায় ওয়াদার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা উপকূলের নারী শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ, ভোগান্তিতে ৪০ পরিবার