Dhaka ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রোটারি ক্লাবের উদ্যোগে ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৬৭ Time View

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় রোটারি ক্লাবের উদ্যোগে “Tree Plantation” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) ভাঙ্গুড়ার প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ার ও রোটারিয়ান আইপিপি ফারজানা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস), ঢাকার পরিচালক কৃষিবিদ মো. আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই, প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের সভাপতি শাহিনুর রহমান, পরিচালক রাসেল রানা এবং রোটারি ক্লাবের সদস্য সাকিবুল ইসলাম সজিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

রোটারি ক্লাবের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

রোটারি ক্লাবের উদ্যোগে ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সময়: ০৬:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬