Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার স্বামীকে কষ্ট দেওয়া স্ত্রী সম্পর্কে যা বলেছেন রাসূল (সা:) জানলে অবাক হবেন? লিজেন্ড ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ তাহিরপুরের বাসিন্দা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি শিপুসহ দুজন ঢাকা থেকে আটক সবার প্রিয় এবং আমার প্রিয় দল আর্জেন্টিনার জন্য নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও পুরস্কার বিতরণ সংবাদ প্রকাশের পর অসহায় দৃষ্টিহীন আবু সাঈদ ও তিন ভাইবোনের পাশে দাঁড়ালেন মালদ্বীপ প্রবাসী বাবুল রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি !
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

লিজেন্ড ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

  • Reporter Name
  • সময়: ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৫৪ Time View

তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিনিধি:

সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিজেন্ড ফাউন্ডেশন’-এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যতিক্রমী শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ২রা জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকায় সিআরবি’র কদমতলী পেট্রোল পাম্প সংলগ্ন বাস্তহারা স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের আয়োজনে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। শিশুদের ভবিষ্যৎ সঞ্চয়ে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ‘প্লাস্টিক ব্যাংক’ (মাটির ব্যাংকের আদলে) উপহার দেওয়া হয়। শুধু তাই নয়, শিক্ষার্থীদের ব্যাংকে সঞ্চয়ের হাতেখড়ি হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগদ ১০/- (দশ) টাকা করে প্রাথমিক ডিপোজিট দিয়ে সঞ্চয় শুরু করতে অনুপ্রাণিত করা হয়।

সংগঠনের এমন ভিন্নধর্মী উদ্যোগ উপস্থিত অভিভাবক এবং স্থানীয় সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও সঞ্চয় ব্যাংক তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা (Founder) সাজ্জাদ হোসাইন, সভাপতি (President) আরিয়ান আহমেদ শাহজাহান, সাধারণ সম্পাদক (Secretary) আবদুর রহমান রবিন ও চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র সভাপতি বোরহান উদ্দিন গিফারী এবং কার্যনির্বাহী সদস্য সোম সাহা। এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৭ সালের ২রা জুলাই প্রতিষ্ঠার পর থেকেই লিজেন্ড ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং একটি সুশিক্ষিত প্রজন্ম গঠনে সংগঠনের এই ধরনের পজিটিভ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নরসিংদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার

লিজেন্ড ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ

সময়: ০৯:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

তৌফিক আলম চৌধুরী || নিজস্ব প্রতিনিধি:

সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘লিজেন্ড ফাউন্ডেশন’-এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যতিক্রমী শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত ২রা জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকায় সিআরবি’র কদমতলী পেট্রোল পাম্প সংলগ্ন বাস্তহারা স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের আয়োজনে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। শিশুদের ভবিষ্যৎ সঞ্চয়ে উৎসাহিত করতে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ‘প্লাস্টিক ব্যাংক’ (মাটির ব্যাংকের আদলে) উপহার দেওয়া হয়। শুধু তাই নয়, শিক্ষার্থীদের ব্যাংকে সঞ্চয়ের হাতেখড়ি হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগদ ১০/- (দশ) টাকা করে প্রাথমিক ডিপোজিট দিয়ে সঞ্চয় শুরু করতে অনুপ্রাণিত করা হয়।

সংগঠনের এমন ভিন্নধর্মী উদ্যোগ উপস্থিত অভিভাবক এবং স্থানীয় সুধীমহলে বেশ প্রশংসিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও সঞ্চয় ব্যাংক তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা (Founder) সাজ্জাদ হোসাইন, সভাপতি (President) আরিয়ান আহমেদ শাহজাহান, সাধারণ সম্পাদক (Secretary) আবদুর রহমান রবিন ও চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র সভাপতি বোরহান উদ্দিন গিফারী এবং কার্যনির্বাহী সদস্য সোম সাহা। এছাড়াও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৭ সালের ২রা জুলাই প্রতিষ্ঠার পর থেকেই লিজেন্ড ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এবং একটি সুশিক্ষিত প্রজন্ম গঠনে সংগঠনের এই ধরনের পজিটিভ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে প্রাথমিক দলের ১,০০০ সদস্যকে ৩,০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ