Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন

  • Reporter Name
  • সময়: ১১:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা খাল পরিদর্শন করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তিনি ইউনিয়নের ঘোষেরহাট ব্রিজ সংলগ্ন বিশ্ব খাল পরিদর্শন করেন। এ সময় ঘোষেরহাট ব্রিজ থেকে পাইকদী সুয়েজ গেইট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

স্থানীয়দের মতে, খালের নাব্যতা হারিয়ে যাওয়ায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে পারছেন না, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা জানান, খাল খননের পাশাপাশি খালের মধ্যে থাকা তিনটি বাঁধ অপসারণ করা জরুরি এবং ভবিষ্যতে এসব বাঁধ পুনরায় নির্মাণ না করার জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এ সময় স্থানীয় কৃষকরাও দ্রুত খাল খনন কাজ সম্পন্নের দাবি জানান। তাদের মতে, প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানিসংকট থেকে মুক্তি মিলবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের সরাসরি তদারকির ফলে দ্রুত সময়ের মধ্যে খাল খনন প্রকল্পের কাজ শুরু ও সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরণ

শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন

সময়: ১১:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা খাল পরিদর্শন করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তিনি ইউনিয়নের ঘোষেরহাট ব্রিজ সংলগ্ন বিশ্ব খাল পরিদর্শন করেন। এ সময় ঘোষেরহাট ব্রিজ থেকে পাইকদী সুয়েজ গেইট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

স্থানীয়দের মতে, খালের নাব্যতা হারিয়ে যাওয়ায় এলাকায় তীব্র পানির সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকরা তাদের জমিতে সেচ দিতে পারছেন না, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা জানান, খাল খননের পাশাপাশি খালের মধ্যে থাকা তিনটি বাঁধ অপসারণ করা জরুরি এবং ভবিষ্যতে এসব বাঁধ পুনরায় নির্মাণ না করার জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এ সময় স্থানীয় কৃষকরাও দ্রুত খাল খনন কাজ সম্পন্নের দাবি জানান। তাদের মতে, প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানিসংকট থেকে মুক্তি মিলবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের সরাসরি তদারকির ফলে দ্রুত সময়ের মধ্যে খাল খনন প্রকল্পের কাজ শুরু ও সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ  সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী'র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!