Dhaka ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিশু রিক্তা লাশ হয়ে বাড়ি ফিরল

  • Reporter Name
  • সময়: ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪৯ Time View

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

অভাব-অনটনের সংসারে একটু স্বচ্ছলতার আশায় মাত্র ১২ বছর বয়সী মেয়ে রিক্তা মনিকে ঢাকায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন দিনমজুর বাবা শাহিন মিয়া। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই রিক্তা জীবিত নয়, লাশ হয়ে ফিরে আসে পরিবারের কাছে।

সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজগাঁও গ্রামের বাসিন্দা রিক্তা মনি ছিলেন চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তাঁর বাবা শাহিন মিয়া একজন দিনমজুর এবং মা মাজেদা বেগম। পরিবারের আর্থিক সংকট দূর করতে রিক্তাকে মাসিক ৪ হাজার টাকা বেতনে ঢাকার ধানমন্ডির একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে পাঠানো হয়।

পরিবারের দাবি, এই কাজে নিয়োগের ক্ষেত্রে একাধিক দালাল বা মধ্যস্থতাকারী জড়িত ছিলেন। শাহিন মিয়ার পরিচিত গাজিবুর এবং তার পরিচিত আইয়ুব আলীর মাধ্যমে রিক্তার কাজের ব্যবস্থা হয়। অভিযোগ অনুযায়ী, এ বাবদ তারা ১০ হাজার টাকা পান।

পরিবারের ভাষ্য, কাজে যোগ দেওয়ার কিছুদিন পর রিক্তা ইমোতে মায়ের সঙ্গে কথা বলে কান্নাজড়িত কণ্ঠে শারীরিক নির্যাতনের অভিযোগ জানায়। সে সময় তার চোখ-মুখ ফুলে ছিল বলেও দাবি করেন মা মাজেদা বেগম। এরপর গৃহকর্ত্রী নুসরাত বর্নি ফোনটি কেড়ে নেন বলে অভিযোগ করা হয়।

পরে শাহিন মিয়া মেয়েকে ফিরিয়ে আনতে চাইলে গৃহকর্ত্রী নুসরাত বর্নি নাকি জানান, রিক্তাকে নিতে হলে দালালদের দেওয়া ১০ হাজার টাকা ফেরত দিতে হবে। শাহিন মিয়া তাতেও রাজি হন এবং বিকাশে টাকা পাঠানোর প্রস্তুতি নেন।

পরিবারের দাবি, ১৮ জুন রিক্তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে গৃহকর্ত্রী পরদিন সকালে কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ১৯ জুন সকালে দালাল গাজিবুর ফোন করে জানান, রিক্তা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। পরে আরেক দালাল আইয়ুব আলী জানান, রিক্তা ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক

সেখানে গিয়ে পরিবার দেখতে পায়, অ্যাম্বুলেন্সে রাখা রয়েছে রিক্তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, রিক্তার বাম হাত ভেঙে হাড় বের হয়ে গিয়েছিল এবং শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন ছিল।

পরে শাহিন মিয়া জানতে পারেন, ধানমন্ডির ৯/এ সড়কের একটি ১১ তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিক্তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। তবে পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করার পর মরদেহ নিচে ফেলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী নুসরাত বর্নির বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন শাহিন মিয়া। মামলার পর দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

তবে ঘটনার প্রায় দুই সপ্তাহ পর, ৭ জুলাই তারা জামিনে মুক্তি পান। আদালতে বাদীপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ভুল বোঝাবুঝির কারণে হত্যা মামলা করা হয়েছিল এবং তাদের মেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়। আসামিদের জামিনে তাদের কোনো আপত্তি নেই বলেও আদালতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদীপক্ষের আইনজীবী বলেন, “আপোস হয়ে থাকতে পারে। আমি জানি না। এ ধরনের মামলা টাকা ছাড়া কি আপস হয়?”

এদিকে, রিক্তাকে কাজে পাঠানোর সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা দুই দালাল গাজিবুর ও আইয়ুব আলীর বিরুদ্ধে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রিক্তা মনির মৃত্যু ঘিরে নানা প্রশ্নের এখনও সুস্পষ্ট উত্তর মেলেনি। পরিবার ও স্থানীয়দের মধ্যে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবি রয়ে গেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিশু রিক্তা লাশ হয়ে বাড়ি ফিরল

সময়: ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মো. গোলাম কিবরিয়া,
রাজশাহী জেলা প্রতিনিধি

অভাব-অনটনের সংসারে একটু স্বচ্ছলতার আশায় মাত্র ১২ বছর বয়সী মেয়ে রিক্তা মনিকে ঢাকায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন দিনমজুর বাবা শাহিন মিয়া। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই রিক্তা জীবিত নয়, লাশ হয়ে ফিরে আসে পরিবারের কাছে।

সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজগাঁও গ্রামের বাসিন্দা রিক্তা মনি ছিলেন চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তাঁর বাবা শাহিন মিয়া একজন দিনমজুর এবং মা মাজেদা বেগম। পরিবারের আর্থিক সংকট দূর করতে রিক্তাকে মাসিক ৪ হাজার টাকা বেতনে ঢাকার ধানমন্ডির একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে পাঠানো হয়।

পরিবারের দাবি, এই কাজে নিয়োগের ক্ষেত্রে একাধিক দালাল বা মধ্যস্থতাকারী জড়িত ছিলেন। শাহিন মিয়ার পরিচিত গাজিবুর এবং তার পরিচিত আইয়ুব আলীর মাধ্যমে রিক্তার কাজের ব্যবস্থা হয়। অভিযোগ অনুযায়ী, এ বাবদ তারা ১০ হাজার টাকা পান।

পরিবারের ভাষ্য, কাজে যোগ দেওয়ার কিছুদিন পর রিক্তা ইমোতে মায়ের সঙ্গে কথা বলে কান্নাজড়িত কণ্ঠে শারীরিক নির্যাতনের অভিযোগ জানায়। সে সময় তার চোখ-মুখ ফুলে ছিল বলেও দাবি করেন মা মাজেদা বেগম। এরপর গৃহকর্ত্রী নুসরাত বর্নি ফোনটি কেড়ে নেন বলে অভিযোগ করা হয়।

পরে শাহিন মিয়া মেয়েকে ফিরিয়ে আনতে চাইলে গৃহকর্ত্রী নুসরাত বর্নি নাকি জানান, রিক্তাকে নিতে হলে দালালদের দেওয়া ১০ হাজার টাকা ফেরত দিতে হবে। শাহিন মিয়া তাতেও রাজি হন এবং বিকাশে টাকা পাঠানোর প্রস্তুতি নেন।

পরিবারের দাবি, ১৮ জুন রিক্তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে গৃহকর্ত্রী পরদিন সকালে কথা বলিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ১৯ জুন সকালে দালাল গাজিবুর ফোন করে জানান, রিক্তা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। পরে আরেক দালাল আইয়ুব আলী জানান, রিক্তা ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল