Dhaka ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী

  • Reporter Name
  • সময়: ০৯:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫৩ Time View

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সুন্দরবনকে বনদস্যুমুক্ত জেলে বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের অপতৎপরতা বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন বেড়ীবাঁধে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলেদের স্ত্রী ও সন্তান সহ স্থানীয় বাসিন্দা  সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বনদস্যু নির্মূল কমিটির সদস্য ও পরিবেশকর্মী আশিকুর রহমান, গাবুরার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক কামরুল ইসলাম বাবলু, স্থানীয় সমাজসেবক  আলী, বিল্লাল হোসেন ও পারুল আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের হাজার হাজার মানুষের জীবিকা এই বনের ওপর নির্ভরশীল। অথচ বনদস্যুদের অপতৎপরতার কারণে জেলে ও বাওয়ালিরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় এবং প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এর প্রভাব পড়ছে পুরো জেলে পরিবারগুলোর ওপর।

কর্মসূচিতে অশগ্রহণকারী ময়না খাতুন বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গেলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় থাকেন। কখনো অপহরণ, কখনো মুক্তিপণের খবর, এসব আতঙ্ক নিয়ে দিন কাটাতে হয়। তারা চান, তাদের স্বজনরা যেন নিরাপদে বনে যেতে পারেন এবং সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারেন।

অংশগ্রহণকারী ফাতেমা খাতুন বলেন, বনদস্যুদের কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে ভয় পান। সুন্দরবনকে দস্যুমুক্ত করা গেলে উপকূলের অসংখ্য পরিবার স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাবে।

বক্তারা আরও বলেন, বনদস্যুতা শুধু মানুষের জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকি। সুন্দরবন রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

কর্মসূচি থেকে সরকারের কাছে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং বনদস্যুদের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। তাই সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি কোনো একক ব্যক্তির নয়, এটি উপকূলের মানুষের প্রাণের দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী

সময়: ০৯:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য,
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সুন্দরবনকে বনদস্যুমুক্ত জেলে বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের অপতৎপরতা বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরার এবতেদায়ী মাদ্রাসা সংলগ্ন বেড়ীবাঁধে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলেদের স্ত্রী ও সন্তান সহ স্থানীয় বাসিন্দা  সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বনদস্যু নির্মূল কমিটির সদস্য ও পরিবেশকর্মী আশিকুর রহমান, গাবুরার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাস্টার আব্দুর রহিম, বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক কামরুল ইসলাম বাবলু, স্থানীয় সমাজসেবক  আলী, বিল্লাল হোসেন ও পারুল আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সুন্দরবন উপকূলের হাজার হাজার মানুষের জীবিকা এই বনের ওপর নির্ভরশীল। অথচ বনদস্যুদের অপতৎপরতার কারণে জেলে ও বাওয়ালিরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় এবং প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এর প্রভাব পড়ছে পুরো জেলে পরিবারগুলোর ওপর।

কর্মসূচিতে অশগ্রহণকারী ময়না খাতুন বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গেলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় থাকেন। কখনো অপহরণ, কখনো মুক্তিপণের খবর, এসব আতঙ্ক নিয়ে দিন কাটাতে হয়। তারা চান, তাদের স্বজনরা যেন নিরাপদে বনে যেতে পারেন এবং সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারেন।

অংশগ্রহণকারী ফাতেমা খাতুন বলেন, বনদস্যুদের কারণে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। পরিবারের পুরুষ সদস্যরা বনে যেতে ভয় পান। সুন্দরবনকে দস্যুমুক্ত করা গেলে উপকূলের অসংখ্য পরিবার স্বাভাবিকভাবে বেঁচে থাকার সুযোগ পাবে।

বক্তারা আরও বলেন, বনদস্যুতা শুধু মানুষের জীবিকা ও নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্যও মারাত্মক হুমকি। সুন্দরবন রক্ষায় বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ