Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার তৃণমূলের প্রতিবাদ মিছিলে সহিত বিজেপি কর্মীদের সংঘর্ষ ও চোর চোর স্লোগান টানা বর্ষণে মুক্তাগাছা শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা

  • Reporter Name
  • সময়: ১০:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০ Time View

এস এম জহিরুল ইসলাম,
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং লেনদেনের হিসাব সংরক্ষিত একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কবরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

গ্রেপ্তার হওয়া নারী হলেন উপজেলার কবরঘাটা এলাকার বাসিন্দা মোছা. আফরোজা আক্তার (২৬), তিনি রেজাউল করিমের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আফরোজা আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির হিসাব লেখা একটি রেজিস্টার খাতা জব্দ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, শ্রীপুর উপজেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  সাভারে ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ, ভিডিও ভাইরাল
Tag :
জনপ্রিয় নিউজ

১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়

শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা

সময়: ১০:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

এস এম জহিরুল ইসলাম,
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং লেনদেনের হিসাব সংরক্ষিত একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কবরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।

গ্রেপ্তার হওয়া নারী হলেন উপজেলার কবরঘাটা এলাকার বাসিন্দা মোছা. আফরোজা আক্তার (২৬), তিনি রেজাউল করিমের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আফরোজা আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির হিসাব লেখা একটি রেজিস্টার খাতা জব্দ করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, শ্রীপুর উপজেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাকক ব্যবসায়ী জাহাঙ্গীরের অঢেল সম্পদ