Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১১:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১১৭ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি


সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মোঃ আব্দুল আল মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদরপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ।

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় বা অযথা মামলায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের মামলা পরিচালনার সক্ষমতা কম থাকায় ভূমি অফিসে যেন তারা সঠিক বিচার ও সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মেলা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সদরপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

সময়: ১১:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি


সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মোঃ আব্দুল আল মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদরপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ।

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় বা অযথা মামলায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের মামলা পরিচালনার সক্ষমতা কম থাকায় ভূমি অফিসে যেন তারা সঠিক বিচার ও সেবা পান, তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, মেলা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ বুথ থেকে সেবাগ্রহীতাদের সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান