Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি সারাদেশের ন্যায় তানোরে শেষ হলো এইচএসসি বা সমমানের প্রথম পরীক্ষা হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান নরসিংদীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক কিশোরগঞ্জের ইটনায় উজ্জ্বল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাদী পরিবারের দৌড়ঝাঁপ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট, চরম ভোগান্তিতে রোগীরা সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের বনরুটিতে সবুজ ফাঙ্গাস, তদন্তে মিলল সত্যতা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

  • Reporter Name
  • সময়: ১২:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ৭ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের খগার হাটে সরকারি যাত্রী ছাউনি দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরনো সরকারি ছাদঢালাই যাত্রী ছাউনিটি দখল করে সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খগার হাটের ওই যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের বিশ্রামের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য মো. মফিজার রহমান দিলিপের ছেলে মো. উল্লাস হোসেন ছাউনিটি দখল করে সেখানে একটি ভাতের হোটেল চালুর প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের অনুমোদন ছাড়াই রাতারাতি সরকারি স্থাপনাটি দখল করা হয়েছে। এতে সাধারণ মানুষের জন্য নির্মিত সরকারি সম্পদের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাওয়ায় স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসী বলেন, প্রভাবশালী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কারণে সরকারি সম্পদ একের পর এক বেদখল হয়ে যাচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে।

এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয় সচেতন মহল সরকারি যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে জনগণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা
Tag :
জনপ্রিয় নিউজ

মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি

সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে

সময়: ১২:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের খগার হাটে সরকারি যাত্রী ছাউনি দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরনো সরকারি ছাদঢালাই যাত্রী ছাউনিটি দখল করে সেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খগার হাটের ওই যাত্রী ছাউনিটি দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের বিশ্রামের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সদস্য মো. মফিজার রহমান দিলিপের ছেলে মো. উল্লাস হোসেন ছাউনিটি দখল করে সেখানে একটি ভাতের হোটেল চালুর প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনো ধরনের অনুমোদন ছাড়াই রাতারাতি সরকারি স্থাপনাটি দখল করা হয়েছে। এতে সাধারণ মানুষের জন্য নির্মিত সরকারি সম্পদের ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাওয়ায় স্থানীয় দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসী বলেন, প্রভাবশালী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কারণে সরকারি সম্পদ একের পর এক বেদখল হয়ে যাচ্ছে। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে।

এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, স্থানীয় সচেতন মহল সরকারি যাত্রী ছাউনিটি দ্রুত দখলমুক্ত করে জনগণের ব্যবহারের জন্য পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুনঃ  আলম সাব্বিরের সম্মানহানির প্রতিবাদে সরব তাহিরপুরের সাংবাদিকরা