জাহাঙ্গীর আলম মানিক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশন থ্রাইভ প্রকল্পের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা এলজিইডি কর্মকর্তা তাহাজ্জুদ ইসলাম, থ্রাইভ প্রকল্পের এডভোকেসি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার ফারহানা ঊর্মি, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয় বৃদ্ধি, এসওডি বাস্তবায়ন জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 






















