Dhaka ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিঙ্গাপুরে স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৭:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ Time View

মো. আবদুল্লাহ,
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ৮ নম্বর ভারেল্লা ইউনিয়নের উত্তর রামচন্দ্রপুর গ্রামের মরহুম আলহাজ্ব আলফত মিয়ার দ্বিতীয় ছেলে প্রবাসী উসমান গনি (৪৩) সিঙ্গাপুরের ইউ চু ক্যাং এলাকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উসমান গনি দীর্ঘ ১২ বছর ধরে সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের ইউ চু ক্যাং এলাকায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উসমান গনির মরদেহ দেশে আনার পর যোহরের নামাজের পর রামচন্দ্রপুর মধ্যপাড়া পুরাতন প্রাইমারি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান মাওলানা শামসুল হক। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সিঙ্গাপুরে স্ট্রোকে আক্রান্ত হয়ে রামচন্দ্রপুরে প্রবাসী উসমান গনির মৃত্যু

সময়: ০৭:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মো. আবদুল্লাহ,
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ৮ নম্বর ভারেল্লা ইউনিয়নের উত্তর রামচন্দ্রপুর গ্রামের মরহুম আলহাজ্ব আলফত মিয়ার দ্বিতীয় ছেলে প্রবাসী উসমান গনি (৪৩) সিঙ্গাপুরের ইউ চু ক্যাং এলাকায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উসমান গনি দীর্ঘ ১২ বছর ধরে সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের ইউ চু ক্যাং এলাকায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উসমান গনির মরদেহ দেশে আনার পর যোহরের নামাজের পর রামচন্দ্রপুর মধ্যপাড়া পুরাতন প্রাইমারি স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান মাওলানা শামসুল হক। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান