Dhaka ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সীতাকুণ্ডের মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৯ Time View

মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আমির হোসেন (৪০) দীর্ঘ ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, ওই দিন আসরের নামাজে তিনি ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজে তাকে আর দেখা যায়নি। পরে দীর্ঘ সময় কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা তার কক্ষের সামনে গিয়ে দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

পরে জানালা দিয়ে ভেতরে তাকালে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমামের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক বিষয় উল্লেখ রয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানান, আমির হোসেন ছিলেন একজন নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ ব্যক্তি। দীর্ঘদিন ধরে মসজিদে দায়িত্ব পালনকালে এলাকায় তার ভালো সুনাম ছিল।

এদিকে মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পাওয়া গেছে, যেখানে জীবনের দুঃখ-কষ্ট নিয়ে একটি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেছিলেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থান
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

সীতাকুণ্ডের মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়: ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আমির হোসেন (৪০) দীর্ঘ ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে মসজিদের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, ওই দিন আসরের নামাজে তিনি ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজে তাকে আর দেখা যায়নি। পরে দীর্ঘ সময় কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা তার কক্ষের সামনে গিয়ে দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

পরে জানালা দিয়ে ভেতরে তাকালে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, ইমামের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক বিষয় উল্লেখ রয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

স্থানীয়রা জানান, আমির হোসেন ছিলেন একজন নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ ব্যক্তি। দীর্ঘদিন ধরে মসজিদে দায়িত্ব পালনকালে এলাকায় তার ভালো সুনাম ছিল।

এদিকে মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পাওয়া গেছে, যেখানে জীবনের দুঃখ-কষ্ট নিয়ে একটি সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেছিলেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জেলা কারাগারে প্রেরণ