Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জের মিয়ারচর খেয়াঘাটের দুই পক্ষের উত্তেজনার অবসান

  • Reporter Name
  • সময়: ০৯:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৭৬ Time View

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর ও তাহিরপুর উপজেলার দুই পাড়ের খেয়াঘাটের দখল নিয়ে অবশেষে উত্তেজনার অবসান হয়েছে।
দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তারা মিয়া ও বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় এই বিরোধের অবসান ঘটে। ইজারাদার দুই পক্ষের কেউ আজ সোমবার থেকে খেয়াঘাটের টোল আদায় থেকে বিরত থাকবে। পরে দুই পক্ষের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত ইজারাদার কে সমঝিয়ে দেয়া হবে। আর আপাতত হাজী তারা মিয়া চেয়ারম্যান এর নিযুক্ত লোকজন টোল আদায় করবে। এই টাকা জমা থাকবে পরবর্তীতে যে বৈধ ইজারাদার তাকে এই টাকা দেয়া হবে। এই প্রস্তাব উভয় পক্ষই মেনে নিয়েছেন। এর আগে বাদাঘাট বাজারে বাদাঘাট বণিক সমিতির উদ্যোগে এলাকাবাসীর হয়রানীর প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের প্রতি ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল উদ্ভূত পরিস্থিতির সমাধানের।
বেশ কিছুদিন ধরেই সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে খেয়াঘাটের ইজারা প্রাপ্ত হয়েছেন দাবী করেন আব্দুল ওয়াহিদ গং। আবার শ্রীপুর দেবোত্তর এস্টেট এর কাছ থেকে শিশির আহমদ গং ইজারা প্রাপ্ত হয়েছেন দাবী করে দুই পক্ষ দুই পাড়ে টোল আদায় করে আসছিলেন। এতে দুই উপজেলার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ  বিএনপি নেতাদের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সুনামগঞ্জের মিয়ারচর খেয়াঘাটের দুই পক্ষের উত্তেজনার অবসান

সময়: ০৯:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর ও তাহিরপুর উপজেলার দুই পাড়ের খেয়াঘাটের দখল নিয়ে অবশেষে উত্তেজনার অবসান হয়েছে।
দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তারা মিয়া ও বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় এই বিরোধের অবসান ঘটে। ইজারাদার দুই পক্ষের কেউ আজ সোমবার থেকে খেয়াঘাটের টোল আদায় থেকে বিরত থাকবে। পরে দুই পক্ষের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত ইজারাদার কে সমঝিয়ে দেয়া হবে। আর আপাতত হাজী তারা মিয়া চেয়ারম্যান এর নিযুক্ত লোকজন টোল আদায় করবে। এই টাকা জমা থাকবে পরবর্তীতে যে বৈধ ইজারাদার তাকে এই টাকা দেয়া হবে। এই প্রস্তাব উভয় পক্ষই মেনে নিয়েছেন। এর আগে বাদাঘাট বাজারে বাদাঘাট বণিক সমিতির উদ্যোগে এলাকাবাসীর হয়রানীর প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের প্রতি ৭২ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছিল উদ্ভূত পরিস্থিতির সমাধানের।
বেশ কিছুদিন ধরেই সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে খেয়াঘাটের ইজারা প্রাপ্ত হয়েছেন দাবী করেন আব্দুল ওয়াহিদ গং। আবার শ্রীপুর দেবোত্তর এস্টেট এর কাছ থেকে শিশির আহমদ গং ইজারা প্রাপ্ত হয়েছেন দাবী করে দুই পক্ষ দুই পাড়ে টোল আদায় করে আসছিলেন। এতে দুই উপজেলার হাজার হাজার মানুষের চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি