Dhaka ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার জরুরি: এমপি রবিউল বাসার

  • Reporter Name
  • সময়: ০৭:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৭ Time View

ছবি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণশিক্ষা বৈঠকে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।

কালিগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ধলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি।” ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতা বৃদ্ধি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু মানুষের জ্ঞান বৃদ্ধি করে না, মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করে। তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মো. মিজানুর রহমান, এস.এম. আশিক এবং সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপঙ্কর মন্ডল।

এ সময় গাজী মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমদ শাহ মাসুদ।

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

 

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার জরুরি: এমপি রবিউল বাসার

সময়: ০৭:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কালিগঞ্জ ব্যুরো: শেখ শরিফুল ইসলাম


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় ধলবাড়িয়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য নৈতিক ও ইসলামী শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি।” ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতা বৃদ্ধি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে জ্ঞানার্জনের পাশাপাশি নিজেদের চরিত্র গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু মানুষের জ্ঞান বৃদ্ধি করে না, মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করে। তাই সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মো. মিজানুর রহমান, এস.এম. আশিক এবং সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দীপঙ্কর মন্ডল।

এ সময় গাজী মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহমদ শাহ মাসুদ।

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

 

আরও পড়ুনঃ  শ্যামনগরে নেই নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, সংস্কার ও বাজেট বরাদ্দের দাবি