Dhaka ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সেন্ট মার্টিনের কাছে ডুবতে থাকা বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১

  • Reporter Name
  • সময়: ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View

জামাল উদ্দীন, চট্টগ্রাম

সেন্ট মার্টিনের অদূরে সমুদ্রে ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানিতে ডুবতে থাকা একটি বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অপর ৬৫ জন মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে নৌবাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিয়মিত টহলের সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ এ অভিযান পরিচালনা করে। সেন্ট মার্টিন লাইট হাউস থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পেয়ে নৌবাহিনীকে খবর দেয়।

পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সদস্যরা বোটটিতে থাকা ৭৬ জনকে উদ্ধার করেন। এ সময় বোটটিতে পানি ঢুকছিল। নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করে আটক করা হয়। অপর ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার করা হয়েছিল বলে জানায় নৌবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের অধিকাংশকে মানব পাচারকারীরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখে পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিল।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

নৌবাহিনী জানিয়েছে, মানব পাচার ও চোরাচালানসহ সমুদ্রে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান শ্রমিক দল নেতা মনিরুজ্জামানের
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

সেন্ট মার্টিনের কাছে ডুবতে থাকা বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১

সময়: ০৭:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬