Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান গলাচিপায় নৌযান (যন্ত্রচালিত) শুমারির গণনাকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৬৮ প্রার্থী নাচোল থানার ওসির কক্ষে এআই দিয়ে ছবি ভাইরাল: অভিযুক্ত যুবক গ্রেফতার ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী নিখোঁজের কয়েক ঘণ্টা পর দাদাবাড়ির পুকুরে মিলল শিশু মিনহাজের লাশ রাজশাহীতে বাস চলাচল বন্ধ বেনাপোল বন্দরে ৯২৫ এর গোডাউনে পণ্য চুরি: অভিযোগের কেন্দ্রে জামাই-শ্বশুর “জোড়া শহিদ” মধ্যনগরে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল* তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ১২:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০ Time View

বিশেষ প্রতিনিধি

স্থায়ী নিয়োগের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলএসপি) মাঠপর্যায়ে কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) সদস্যরা।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ এলএসপি এক্য পরিবারের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ সাত বছর আট মাস ধরে মাঠপর্যায়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় সাড়ে চার হাজার এলএসপি সদস্য কর্মহীন হয়ে পড়েছেন। ফলে তাঁদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা জানান, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এলএসপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁরা খামারিদের প্রশিক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, প্রাণীর রোগ প্রতিরোধ ও টিকাদান, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জরুরি প্রাণিসম্পদ সেবাসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীলভাবে কাজ করেছেন।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও দাবি বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বয়সসীমা শিথিল করে যোগ্য এলএসপি সদস্যদের ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বাংলাদেশ এলএসপি এক্য পরিবারের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা জানান।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত এলাকায় বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এমএ আলীম সরকার
Tag :
জনপ্রিয় নিউজ

ময়মনসিংহে এইচএসসি-২৬ শিক্ষার্থীদের বিক্ষোভ, ৪ দফা দাবিতে সড়কে অবস্থান

স্থায়ী নিয়োগের দাবিতে এলএসপি সদস্যদের টানা ১০ দিনের অবস্থান কর্মসূচি

সময়: ১২:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি

স্থায়ী নিয়োগের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১০ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলএসপি) মাঠপর্যায়ে কর্মরত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি) সদস্যরা।

সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ এলএসপি এক্য পরিবারের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ সাত বছর আট মাস ধরে মাঠপর্যায়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর প্রায় সাড়ে চার হাজার এলএসপি সদস্য কর্মহীন হয়ে পড়েছেন। ফলে তাঁদের পরিবারগুলো চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছে।

বক্তারা জানান, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এলএসপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁরা খামারিদের প্রশিক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, প্রাণীর রোগ প্রতিরোধ ও টিকাদান, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জরুরি প্রাণিসম্পদ সেবাসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীলভাবে কাজ করেছেন।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও দাবি বাস্তবায়নে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বয়সসীমা শিথিল করে যোগ্য এলএসপি সদস্যদের ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

বাংলাদেশ এলএসপি এক্য পরিবারের নেতারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা জানান।

আরও পড়ুনঃ  রুহিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা