Dhaka ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা বোয়ালমারী জর্জ একাডেমির পরিবর্তে দানবীর ছবদু মিয়া একাডেমির প্রস্তাব জনমনে ‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

  • Reporter Name
  • সময়: ০৬:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে জামালপুর থেকে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকেরা তাদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেন।

বাস চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর বাস টার্মিনালে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেলা সাড়ে ৩টার দিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয় বলে জানান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

দুর্ঘটনা ও হামলার জেরে কর্মবিরতি

এর আগে সোমবার রাতে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।

বাস চলাচল শুরুর দিনেই নতুন উত্তেজনা

দীর্ঘ ১৫ ঘণ্টার কর্মবিরতির পর বাস চলাচল স্বাভাবিক হওয়ার দিনই রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

আরও পড়ুনঃ  কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভিযোগে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি মো. রফিকুল ইসলাম জার্ণিস, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫০ থেকে ৭০ জনের বিরুদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধরের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলায় আহত কয়েকজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় জড়িতদের বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবিতে পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।

১২ দাবিতে প্রশাসনের আশ্বাস

হামলার অভিযোগের বিষয়ে জানতে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের ১২টি দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এ আশ্বাসের পরই কর্মবিরতি প্রত্যাহার করে বাস চলাচল শুরু করতে সম্মত হন শ্রমিকেরা।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনার খবর পাওয়ার পর দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তারা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে প্রশাসনের আশ্বাসে পরিবহন মালিক ও শ্রমিকেরা বাস চলাচল স্বাভাবিক করতে সম্মত হন।

এর ফলে প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড়

১৫ ঘণ্টা পর জামালপুরে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

সময়: ০৬:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে জামালপুর থেকে ঢাকা ও অন্যান্য দূরপাল্লার রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকেরা তাদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেন।

বাস চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই জামালপুর বাস টার্মিনালে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ছোট যানবাহনে করে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বেলা সাড়ে ৩টার দিকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয় বলে জানান জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

দুর্ঘটনা ও হামলার জেরে কর্মবিরতি

এর আগে সোমবার রাতে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মানববন্ধন করেন স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনার পর নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকেরা।

বাস চলাচল শুরুর দিনেই নতুন উত্তেজনা

দীর্ঘ ১৫ ঘণ্টার কর্মবিরতির পর বাস চলাচল স্বাভাবিক হওয়ার দিনই রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং নিরাপদ সড়কের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তারা।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

আরও পড়ুনঃ  সান্তাহারে স্কুল শিক্ষকের কোচিংয়ে না পড়লে ফেল করানোর হুমকির অভিযোগ