Dhaka ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি সংকটের দাবি নিয়ে প্রশ্ন, লং মার্চের তেল কোথা থেকে আসবে: প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ব্যাগ ধরে টান, রাস্তায় পড়ে প্রাণ গেল শিক্ষিকার ‘এই বাংলাদেশ সবার’, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ হাসনাতের বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান, নানা অভিযোগ ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, বিষক্রিয়ায় অসুস্থ আরও ৩০ জাতীয় স্বার্থেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ: আইনমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

১৫ দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ কাদের, স্বামীর সন্ধানে স্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৪:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের নিখোঁজ হওয়ার ১৫ দিন পেরিয়ে গেছে। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।

আব্দুল কাদের বর্তমানে কোথায় আছেন বা কী অবস্থায় আছেন, সে বিষয়ে পরিবারের কাছে এখনো কোনো তথ্য নেই। তাকে দ্রুত খুঁজে বের করে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

অটোরিকশায় যাওয়ার পর নিখোঁজ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে কচুয়া উপজেলার বারৈয়ারা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশে রওনা হন আব্দুল কাদের।

এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি স্বজনরা।

নিখোঁজের পরদিন সকালে স্থানীয় লোকজন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তবে ফোন দুটি পাওয়া গেলেও কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

থানায় জিডি, অনুসন্ধান অব্যাহত

আব্দুল কাদেরের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে জিডির পরও কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে পরিবার।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আব্দুল কাদেরকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, আব্দুল কাদের নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে।

নিখোঁজের আগে হুমকি পেয়েছিলেন?

আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তার দাবি করেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি তার স্বামী সাচার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

তিনি জানান, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তার স্বামী হুমকি পেয়েছিলেন। এরপর থেকেই তিনি কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন বলেও দাবি করেন রাবেয়া।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে ময়লার ভাগাড়ে ফুল, ফল ও ঔষধি বাগান করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন

রাবেয়া আক্তার বলেন, “স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছে। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—কোনো কিছুই জানতে পারছি না।”

স্বামীকে জীবিত অবস্থায় দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আকুতি জানিয়েছেন তিনি।

নিখোঁজের ১৫ দিন পরও আব্দুল কাদেরের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের উদ্বেগ আরও বাড়ছে। তার নিখোঁজের কারণ উদঘাটনের পাশাপাশি দ্রুত তাকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় নিউজ

শহীদদের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

১৫ দিন ধরে নিখোঁজ গ্রাম পুলিশ কাদের, স্বামীর সন্ধানে স্ত্রী

সময়: ০৪:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের নিখোঁজ হওয়ার ১৫ দিন পেরিয়ে গেছে। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় স্ত্রী, তিন সন্তানসহ পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।

আব্দুল কাদের বর্তমানে কোথায় আছেন বা কী অবস্থায় আছেন, সে বিষয়ে পরিবারের কাছে এখনো কোনো তথ্য নেই। তাকে দ্রুত খুঁজে বের করে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

অটোরিকশায় যাওয়ার পর নিখোঁজ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে কচুয়া উপজেলার বারৈয়ারা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশে রওনা হন আব্দুল কাদের।

এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি স্বজনরা।

নিখোঁজের পরদিন সকালে স্থানীয় লোকজন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। তবে ফোন দুটি পাওয়া গেলেও কাদেরের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

থানায় জিডি, অনুসন্ধান অব্যাহত

আব্দুল কাদেরের নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে জিডির পরও কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে পরিবার।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আব্দুল কাদেরকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, আব্দুল কাদের নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশের অনুসন্ধান এখনো অব্যাহত রয়েছে।

নিখোঁজের আগে হুমকি পেয়েছিলেন?

আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তার দাবি করেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি তার স্বামী সাচার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

তিনি জানান, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তার স্বামী হুমকি পেয়েছিলেন। এরপর থেকেই তিনি কিছুটা আতঙ্কের মধ্যে ছিলেন বলেও দাবি করেন রাবেয়া।

আরও পড়ুনঃ   অসুস্থতায় চেহারা বদল, কী হয়েছে ‘দুষ্টু কোকিল’ মিমির?