Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ, সম্মাননা ও সার্টিফিকেট বিতরন ঝিনাইদহে ৭০০ ফুটের সড়কে ৫০০ ফুটই কাদা: দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে এলাকাবাসী নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে  ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

৯ বছর ধরে নিখোঁজ স্বামী! ফেসবুকে ছবি দেখে থানায় স্ত্রী, সেঞ্চুরি মোটেল মৃত্যুকাণ্ডে নতুন রহস্য!

  • Reporter Name
  • সময়: ১১:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৯ Time View

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি দেখে এক গৃহবধূ দাবি করেছেন, আলোচিত ওই নারীই প্রায় নয় বছর আগে তার স্বামীকে নিয়ে চলে গিয়েছিলেন। এ ঘটনায় পুরোনো এক নিখোঁজ রহস্যও সামনে চলে এসেছে।

গত ৬ জুন বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় কক্ষে উপস্থিত ছিলেন মুর্শেদা নামের এক নারী। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হলে আলোচিত নারীর ছবি নজরে আসে কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের এক গৃহবধূর। তিনি দাবি করেন, ছবিতে থাকা নারীই সেই ব্যক্তি, যার সঙ্গে প্রায় নয় বছর আগে তার স্বামী ইনসান প্রামাণিক চলে গিয়েছিলেন।

ওই গৃহবধূ থানায় দায়ের করা অভিযোগে জানান, তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। প্রায় নয় বছর আগে স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তিনি আলোচিত নারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।

নতুন এই অভিযোগের পর সেঞ্চুরি মোটেলের মৃত্যুকাণ্ড ঘিরে আরও নানা প্রশ্নের জন্ম হয়েছে। নিখোঁজ ইনসান প্রামাণিকের ভাগ্যে কী ঘটেছিল, তার সঙ্গে আলোচিত নারীর প্রকৃত সম্পর্ক কী ছিল এবং সাম্প্রতিক এই মৃত্যুর ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

তবে অভিযোগের বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন

অন্যদিকে, সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মৃত্যুর ঘটনাও এখনো রহস্যে ঘেরা। পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনাস্থলে উপস্থিত নারীসহ সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নতুন করে ওঠা নিখোঁজের অভিযোগও যাচাই করা হবে।

একদিকে আবাসিক হোটেলের কক্ষে সাবেক জনপ্রতিনিধির রহস্যজনক মৃত্যু, অন্যদিকে একই ঘটনায় আলোচনায় আসা নারীকে ঘিরে নয় বছর আগের নিখোঁজের অভিযোগ দুই ঘটনাকে কেন্দ্র করে বগুড়াজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সবার নজর পুলিশের তদন্তে; রহস্যের জট খুলে আসল সত্য সামনে আসে কি না, সেটিই দেখার বিষয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯ বছর ধরে নিখোঁজ স্বামী! ফেসবুকে ছবি দেখে থানায় স্ত্রী, সেঞ্চুরি মোটেল মৃত্যুকাণ্ডে নতুন রহস্য!

সময়: ১১:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি দেখে এক গৃহবধূ দাবি করেছেন, আলোচিত ওই নারীই প্রায় নয় বছর আগে তার স্বামীকে নিয়ে চলে গিয়েছিলেন। এ ঘটনায় পুরোনো এক নিখোঁজ রহস্যও সামনে চলে এসেছে।

গত ৬ জুন বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেলের একটি কক্ষ থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় কক্ষে উপস্থিত ছিলেন মুর্শেদা নামের এক নারী। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হলে আলোচিত নারীর ছবি নজরে আসে কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের এক গৃহবধূর। তিনি দাবি করেন, ছবিতে থাকা নারীই সেই ব্যক্তি, যার সঙ্গে প্রায় নয় বছর আগে তার স্বামী ইনসান প্রামাণিক চলে গিয়েছিলেন।

ওই গৃহবধূ থানায় দায়ের করা অভিযোগে জানান, তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। প্রায় নয় বছর আগে স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যান। দীর্ঘ সময় আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তিনি আলোচিত নারীকে শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।

নতুন এই অভিযোগের পর সেঞ্চুরি মোটেলের মৃত্যুকাণ্ড ঘিরে আরও নানা প্রশ্নের জন্ম হয়েছে। নিখোঁজ ইনসান প্রামাণিকের ভাগ্যে কী ঘটেছিল, তার সঙ্গে আলোচিত নারীর প্রকৃত সম্পর্ক কী ছিল এবং সাম্প্রতিক এই মৃত্যুর ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না—এসব বিষয় এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

তবে অভিযোগের বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তথ্য-উপাত্ত যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন