Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ইব্রাহিমপুর মৌজায় জমি দখলের অভিযোগ, এমপির আত্মীয়ও রেহাই পাননি

  • Reporter Name
  • সময়: ০৯:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৭ Time View

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর মৌজায় সংসদ সদস্যের আত্মীয়ের মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সি মনসুর আহমেদ ও মুকসুদ আহমেদের পিতা মরহুম মুন্সী খলিলুর রহমান প্রায় ৩০ একর জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে “আহমেদ ফিসারিস” ও “আহমেদ খামার” নামে একটি প্রকল্পের কার্যক্রম সরকারি অনুমতি সাপেক্ষে শুরু করা হয় এবং সেখানে সাইনবোর্ডও স্থাপন করা হয়।

অভিযোগ রয়েছে, প্রকল্প চালুর পর থেকেই একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীদের দাবি, গত ১৫ জুন নাছির শেখ ও মুক্তু তালুকদারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেয়। এ সময় খামারের কেয়ারটেকার খোকন গাজীকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

আহমেদ ফিসারিসের স্বত্বাধিকারী মুস্তাক আহমেদ অমিত বলেন, তার পারিবারিক সম্পত্তির একটি অংশে খামার প্রকল্পের কাজ চলছিল। এ সময় নাছির শেখ নামের একজন ফোনে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার কেয়ারটেকারকে মারধর করে পরে জমি দখল করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  শ্যামনগরে খোলপেটুয়া নদীতে বিজিবির অভিযানে বালুভর্তি বাল্কহেডসহ ৫ জন আটক
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

ইব্রাহিমপুর মৌজায় জমি দখলের অভিযোগ, এমপির আত্মীয়ও রেহাই পাননি

সময়: ০৯:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর মৌজায় সংসদ সদস্যের আত্মীয়ের মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সি মনসুর আহমেদ ও মুকসুদ আহমেদের পিতা মরহুম মুন্সী খলিলুর রহমান প্রায় ৩০ একর জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমিতে “আহমেদ ফিসারিস” ও “আহমেদ খামার” নামে একটি প্রকল্পের কার্যক্রম সরকারি অনুমতি সাপেক্ষে শুরু করা হয় এবং সেখানে সাইনবোর্ডও স্থাপন করা হয়।

অভিযোগ রয়েছে, প্রকল্প চালুর পর থেকেই একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীদের দাবি, গত ১৫ জুন নাছির শেখ ও মুক্তু তালুকদারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেয়। এ সময় খামারের কেয়ারটেকার খোকন গাজীকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

আহমেদ ফিসারিসের স্বত্বাধিকারী মুস্তাক আহমেদ অমিত বলেন, তার পারিবারিক সম্পত্তির একটি অংশে খামার প্রকল্পের কাজ চলছিল। এ সময় নাছির শেখ নামের একজন ফোনে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার কেয়ারটেকারকে মারধর করে পরে জমি দখল করা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু'ন পায়ের রগ কেটে নির্মম হ'ত্যাকাণ্ড ।