Dhaka ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দর থেকে সরাসরি সংসদে এমরান, প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন ফেসবুকে ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা টাঙ্গাইলে যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, এলাকায় ব্যাপক কৌতূহল
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়া থানার তৎপরতায় কথিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, অর্থ উদ্ধার ও একজন গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৬ Time View

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা):

পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় ভাঙ্গুড়া থানা পুলিশ একটি কথিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে।

গত ১৪ জুন ২০২৬ তারিখে জনতা ডেইরি ফার্মের ম্যানেজার মোঃ নাজমুল হোসেন অভিযোগ করেন, ফার্ম থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি তাকে হাত-পা বেঁধে ও মুখে শপিং ব্যাগ ঢুকিয়ে টাকা ছিনতাই করে নেয়।

অভিযোগের পর ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তি সহায়তায় তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করে।

পরবর্তীতে তদন্তে অভিযোগের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে অভিযোগকারী মোঃ নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঘটনাটি ছিল পরিকল্পিত ও সাজানো।

তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৬ জুন ২০২৬ তারিখে পুলিশ তাকে সঙ্গে নিয়ে জনতা ডেইরি ফার্মে অভিযান চালায়। এ সময় ফার্মের কিচেন রুমের ফ্রিজের ওপর থেকে নগদ ৪,৬৮,২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ করে মালখানায় রাখা হয়েছে।

ঘটনায় মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সত্য উদ্ঘাটনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  সকল অপকর্মের সমাপ্তি চাই
Tag :
জনপ্রিয় নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান

ভাঙ্গুড়া থানার তৎপরতায় কথিত ছিনতাইয়ের রহস্য উদ্ঘাটন, অর্থ উদ্ধার ও একজন গ্রেফতার

সময়: ০৯:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা):

পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় ভাঙ্গুড়া থানা পুলিশ একটি কথিত ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে।

গত ১৪ জুন ২০২৬ তারিখে জনতা ডেইরি ফার্মের ম্যানেজার মোঃ নাজমুল হোসেন অভিযোগ করেন, ফার্ম থেকে প্রায় ৭ লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি তাকে হাত-পা বেঁধে ও মুখে শপিং ব্যাগ ঢুকিয়ে টাকা ছিনতাই করে নেয়।

অভিযোগের পর ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তি সহায়তায় তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করে।

পরবর্তীতে তদন্তে অভিযোগের মধ্যে অসঙ্গতি ধরা পড়লে অভিযোগকারী মোঃ নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ঘটনাটি ছিল পরিকল্পিত ও সাজানো।

তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৬ জুন ২০২৬ তারিখে পুলিশ তাকে সঙ্গে নিয়ে জনতা ডেইরি ফার্মে অভিযান চালায়। এ সময় ফার্মের কিচেন রুমের ফ্রিজের ওপর থেকে নগদ ৪,৬৮,২৭০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ জব্দ করে মালখানায় রাখা হয়েছে।

ঘটনায় মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সত্য উদ্ঘাটনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড