Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!! পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক! নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা মামলায় ৭০ বছরের আসামি ভাটারা থেকে গ্রেপ্তার বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ, বহিষ্কৃত কৃষকদল নেতার বিরুদ্ধে নড়াইলে ৩টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা মামলায় ৭০ বছরের আসামি ভাটারা থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আলোচিত এক বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭০ বছর বয়সী লোকমান হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক মাস পর গত শনিবার রাতে ঢাকার ভাটারা থানা এলাকায় তার ছেলের বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত লোকমান হোসেন (৭০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের মৃত তরোব আলীর ছেলে।

গত ২১ জুলাই বিকেলে ভুক্তভোগী যুবতী (২০) প্রতিবেশী অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে বসতবাড়ির বারান্দায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এরপর যুবতী বাড়ি ফিরে পুরো ঘটনা তার মা ও ভাবিকে জানায়। গত ২২ জুলাই সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত লোকমান হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস বলেন, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার রাতে ঢাকা ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছেলের বাসায় পালিয়ে ছিলেন। ভাটারা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারীর মা আমাদের প্রতিনিধিকে জানান, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অভিযোগ দায়ের করার পর আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে লোকমানকে খুঁজছিল। এক মাস পরে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আমার বাকপ্রতিবন্ধী মেয়ের সঙ্গে যা ঘটেছে, তা যেন অন্য কোনো মেয়ের সঙ্গে না ঘটে। আমি এর উপযুক্ত বিচার চাই।”

অভিযুক্তের ছোট ছেলে, যাত্রাবাড়ির একটি মাদ্রাসার শিক্ষক, আমাদের প্রতিনিধিকে বলেন, “আমি এবং আমার পরিবার কালীগঞ্জ থানা পুলিশের ভূমিকায় সন্তুষ্ট। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার বাকপ্রতিবন্ধী বোনের সঙ্গে যা ঘটেছে, তা যেন অন্য কোনো মেয়ের সঙ্গে না ঘটে। এই কুলাঙ্গারের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যাতে লোকমান হোসেনের শাস্তি দেখে কেউ আর এমন অপকর্মে জড়িত না হয়।”

আরও পড়ুনঃ  আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার!!

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, গত শনিবার রাতে কালীগঞ্জ থানার একটি চৌকস দল ঢাকার ভাটারা থেকে তার ছেলের বাসা থেকে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

ঝিনাইদহে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার

কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা মামলায় ৭০ বছরের আসামি ভাটারা থেকে গ্রেপ্তার

সময়: ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬