Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!

  • Reporter Name
  • সময়: ০১:০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫৭ Time View

কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার সরকারি নথিতে মৃত। অথচ বাস্তবে তিনি জীবিত। এমন পরিস্থিতিতে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে ছুটতে হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে।

ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের। আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। এখন এনআইডির তথ্য সংশোধন করে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দিতে হচ্ছে তাঁকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে যান আব্দুল হক হাওলাদার। জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় প্রয়োজনীয় সেবা পেতে তাঁকে এমন বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। আব্দুল হক হাওলাদারের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যায়, সরকারি তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তিনি স্বাভাবিকভাবেই জীবিত রয়েছেন।

বিষয়টি জানার পর বিস্মিত হন আব্দুল হক ও তাঁর পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলে সেখানকার তথ্যেও তাঁকে মৃত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি জানতে পারেন। ফলে জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত পরিচয়ের কারণে কৃষক কার্ডের আবেদনসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর।

সরকারি নথিতে জীবিত একজন মানুষকে মৃত হিসেবে দেখানোর ঘটনায় পরিবারটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৃষক কার্ডের মতো সরকারি সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইডির তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার মিল না থাকলে কৃষি সহায়তা, বিভিন্ন সরকারি ভাতা, ব্যাংকিং কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে।

আরও পড়ুনঃ  ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত

কীভাবে আব্দুল হক হাওলাদারকে সরকারি নথিতে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য সংগ্রহ বা হালনাগাদের সময় কোনো ভুলের কারণে এমনটি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, সরকারি নথিতে নিজের জীবিত থাকার তথ্য পুনরায় অন্তর্ভুক্ত করতে উপজেলা নির্বাচন অফিসে এসেছেন আব্দুল হক হাওলাদার। তাঁর পরিবারের প্রত্যাশা, দ্রুত যাচাই-বাছাই করে এনআইডির ভুল তথ্য সংশোধন করা হবে এবং তাঁকে স্বাভাবিক নাগরিক সেবা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।

নিজেকে জীবিত প্রমাণ করতে নির্বাচন অফিসে এসে আব্দুল হক হাওলাদার বলেন, ‘আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে (মৃত বানিয়ে) দিছে। এ মিথ্যা তথ্য কারা দিল? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন অফিসে আসছি। স্যারদের সঙ্গে কথা বলব, আমাকে কেন মৃত বানাল? আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।’

আব্দুল হক হাওলাদারের স্ত্রী মোসা. সাহেরা খাতুন বলেন, ‘আমার স্বামীরে নিয়ে নির্বাচন অফিসে আসলাম জীবিত বানাতে। আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে তিনি মৃত। আমরা তো বুঝতে পারিনি যে এমন ভুল হয়েছে। এখন এই ভুল সংশোধন করতে অফিসে আসতে হচ্ছে।’

তাঁর নাতি মো. হাসনাত বলেন, ‘নানা বেঁচে আছে, কিন্তু আইডি কার্ডে দেওয়া মৃত। হয়ত যারা মাঠ জরিপ করে তারা এই ভুল তথ্য দিছে। অথচ কেউ আমাদের কাছে আসে নাই, কিছু জিজ্ঞেস করে নায়। আমাদের কাছে কোনো কিছু না বলে এই মিথ্যা তথ্য দিছে, যার জন্য এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে নির্বাচন অফিসে এসে নানার হাতের আঙুলের ফিঙ্গার দিয়েছি।’

রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, ‘আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি এনআইডি কার্ডে মৃত সমস্যা নিয়ে আসছেন। তার হাতের আঙুলের ফিঙ্গার দিয়ে আবেদন করা হয়েছে। এটা ঠিক করে দেওয়া হবে।’

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী
Tag :
জনপ্রিয় নিউজ

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

কৃষক কার্ড করতে গিয়ে জানলেন সরকারি নথিতে তিনি মৃত!

সময়: ০১:০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায়, ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার সরকারি নথিতে মৃত। অথচ বাস্তবে তিনি জীবিত। এমন পরিস্থিতিতে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে ছুটতে হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে।

ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের। আব্দুল হক হাওলাদার ওই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে। সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। এখন এনআইডির তথ্য সংশোধন করে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন দপ্তরে ধরনা দিতে হচ্ছে তাঁকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য রাজাপুর উপজেলা নির্বাচন অফিসে যান আব্দুল হক হাওলাদার। জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় প্রয়োজনীয় সেবা পেতে তাঁকে এমন বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে রাজাপুর সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে উপজেলা কৃষি অফিস। এ সময় আঙ্গারিয়া গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। আব্দুল হক হাওলাদারের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে আবেদন করতে গিয়ে দেখা যায়, সরকারি তথ্যভান্ডারে তাঁকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। অথচ তিনি স্বাভাবিকভাবেই জীবিত রয়েছেন।

বিষয়টি জানার পর বিস্মিত হন আব্দুল হক ও তাঁর পরিবারের সদস্যরা। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিলে সেখানকার তথ্যেও তাঁকে মৃত হিসেবে উল্লেখ থাকার বিষয়টি জানতে পারেন। ফলে জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে মৃত পরিচয়ের কারণে কৃষক কার্ডের আবেদনসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর।

সরকারি নথিতে জীবিত একজন মানুষকে মৃত হিসেবে দেখানোর ঘটনায় পরিবারটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৃষক কার্ডের মতো সরকারি সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইডির তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার মিল না থাকলে কৃষি সহায়তা, বিভিন্ন সরকারি ভাতা, ব্যাংকিং কার্যক্রমসহ অন্যান্য নাগরিক সেবা গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে।

আরও পড়ুনঃ  ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

কীভাবে আব্দুল হক হাওলাদারকে সরকারি নথিতে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য সংগ্রহ বা হালনাগাদের সময় কোনো ভুলের কারণে এমনটি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, সরকারি নথিতে নিজের জীবিত থাকার তথ্য পুনরায় অন্তর্ভুক্ত করতে উপজেলা নির্বাচন অফিসে এসেছেন আব্দুল হক হাওলাদার। তাঁর পরিবারের প্রত্যাশা, দ্রুত যাচাই-বাছাই করে এনআইডির ভুল তথ্য সংশোধন করা হবে এবং তাঁকে স্বাভাবিক নাগরিক সেবা গ্রহণের সুযোগ করে দেওয়া হবে।

নিজেকে জীবিত প্রমাণ করতে নির্বাচন অফিসে এসে আব্দুল হক হাওলাদার বলেন, ‘আমি জ্যাতা (জীবিত) মানুষ, অথচ আমাকে মাইরা হালাইছে (মৃত বানিয়ে) দিছে। এ মিথ্যা তথ্য কারা দিল? এখন নিজেকে জ্যাতা প্রমাণ করতে নির্বাচন অফিসে আসছি। স্যারদের সঙ্গে কথা বলব, আমাকে কেন মৃত বানাল? আমি তো মরি নাই, জ্যাতা আছি। আমাকে আবার জ্যাতা বানিয়ে দেন।’

আব্দুল হক হাওলাদারের স্ত্রী মোসা. সাহেরা খাতুন বলেন, ‘আমার স্বামীরে নিয়ে নির্বাচন অফিসে আসলাম জীবিত বানাতে। আমার স্বামী বাস্তবে জীবিত, কিন্তু এনআইডি কার্ডে তিনি মৃত। আমরা তো বুঝতে পারিনি যে এমন ভুল হয়েছে। এখন এই ভুল সংশোধন করতে অফিসে আসতে হচ্ছে।’

তাঁর নাতি মো. হাসনাত বলেন, ‘নানা বেঁচে আছে, কিন্তু আইডি কার্ডে দেওয়া মৃত। হয়ত যারা মাঠ জরিপ করে তারা এই ভুল তথ্য দিছে। অথচ কেউ আমাদের কাছে আসে নাই, কিছু জিজ্ঞেস করে নায়। আমাদের কাছে কোনো কিছু না বলে এই মিথ্যা তথ্য দিছে, যার জন্য এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। আজকে নির্বাচন অফিসে এসে নানার হাতের আঙুলের ফিঙ্গার দিয়েছি।’

রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, ‘আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি এনআইডি কার্ডে মৃত সমস্যা নিয়ে আসছেন। তার হাতের আঙুলের ফিঙ্গার দিয়ে আবেদন করা হয়েছে। এটা ঠিক করে দেওয়া হবে।’

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান