
বাবলু বড়ুয়া, চট্টগ্রাম ব্যুরো:
নগরীর কোতোয়ালী থানাধীন আলমাছ সিনেমা হল ও বিশ্ব মসজিদের মধ্যবর্তী স্থানে এক রিকশা আরোহীর পকেট থেকে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লালখান বাজারের বাসিন্দা বাবলু বড়ুয়া (৫৯) জানান, তিনি লালদিঘী থেকে রিকশাযোগে ওয়াসার মোড়ের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে আলমাছ সিনেমা হলের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্ত পেছন থেকে টান মেরে তার প্যান্টের পেছনের পকেটে থাকা মানিব্যাগটি ছিনিয়ে নেয়। মানিব্যাগে নগদ ১২,০০০ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল। ছিনতাইয়ের পরপরই দুর্বৃত্তরা আলমাছ হলের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাবলু বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 























